মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাংলাদেশি প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৬, ০৬:০০ পিএম
যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাংলাদেশি প্রতিষ্ঠান

অবৈধ মানবপাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে যুক্তরাজ্যভিত্তিক বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’–এর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটিশ সরকার। এটি প্রথমবারের মতো কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্যের এ ধরনের কঠোর ব্যবস্থা।

যুক্তরাজ্যের ‘বৈশ্বিক অনিয়মিত অভিবাসন ও মানবপাচার নিষেধাজ্ঞা বিধিমালা ২০২৫’ এর আওতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিয়ে তাদের ভয়াবহ শোষণের মুখে ঠেলে দিয়েছে।

তদন্তে উঠে এসেছে, ‘ড্রিম হোম ট্রাভেলস’ রাশিয়ার সেবা খাতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশে বিজ্ঞাপন প্রচার করত। কিন্তু রাশিয়ায় পৌঁছানোর পর অভিবাসীদের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন হয়ে যেত।

অভিযোগ অনুযায়ী, সেখানে তাদের জোরপূর্বক রাশিয়ার চলমান ইউক্রেন যুদ্ধের সম্মুখযুদ্ধে অংশ নিতে বাধ্য করা হতো, যা আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘনের গুরুতর উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।

নিষেধাজ্ঞার পাশাপাশি ওই প্রতিষ্ঠানের মালিকের যুক্তরাজ্যে থাকা যাবতীয় সম্পদ জব্দের নির্দেশ দিয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করেছে যে, মানবপাচার ও অনিয়মিত অভিবাসনের মাধ্যমে যারা মানুষের জীবন বিপন্ন করছে, তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলমান রয়েছে। এই যুদ্ধকে কেন্দ্র করে অভিবাসীদের ব্যবহার ও জোরপূর্বক শ্রম বা যুদ্ধক্ষেত্রে নিয়োগের অভিযোগ আন্তর্জাতিক অঙ্গনে বহুদিন ধরেই আলোচনায় রয়েছে। নতুন এই নিষেধাজ্ঞা সেই অভিযোগগুলোকেই আরও শক্ত ভিত্তি দিল।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X