মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সচিবালয়ে নতুন ভবনে আগুন, কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণে

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:৫২ পিএম
সচিবালয়ে আগুন লাগলে কর্মকর্তা-কর্মচারীরা নিচে নেমে আসেন।

সচিবালয়ের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রোববার দুপুর ২টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহাজাহান শিকদার জানান, আজ রোববার দুপুর ২টায় আমরা আগুন লাগার খবর পেয়েছি। সচিবালয়ের ভেতরে থাকা ফায়ার সার্ভিসের গাড়ি বেলা ২টা ২ মিনিটে এক নম্বর ভবনের সামনে পৌঁছায়। এরপর নবম তলায় উঠে সহজেই আগুন নিয়ন্ত্রণে আনে তারা। এক্সজস্ট ফ্যান থেকে ওই আগুন লেগেছিল জানিয়ে ফায়ার সার্ভিসে এই কর্মকর্তা বলেন, ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বাড়তি সতর্কতার অংশ হিসেবে আমাদের লোকজন সেখানে অবস্থান করছেন। হাইড্রেন্ট লাইন ব্যবহার করে আশপাশটা ঠান্ডা করে দিচ্ছে ফায়ার সার্ভিস। শাহাজাহান শিকদার বলেন, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি এবং সচিবালয়ের ভেতরে থাকা একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য এক নম্বর ভবনের সামনে আসে। সচিবালয়ের নতুন ১ নম্বর ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। তবে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগে। সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে ৬, ৭, ৮ ও ৯ তলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আগুনে সচিবালয়ের প্রায় ২০০ কক্ষ পুড়ে যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X