মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

খালেদা জিয়ার ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ আজ: যুক্তরাজ্য–চীন থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায়

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৭ পিএম
খালেদা জিয়ার ৭২ ঘণ্টার পর্যবেক্ষণ শেষ আজ  ¦ ফাইল ফটো

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৭২ ঘণ্টার গুরুত্বপূর্ণ শারীরিক পর্যবেক্ষণ শেষ হচ্ছে আজ বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায়। তাঁর চিকিৎসায় সহায়তা দিতে ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে ঢাকায় এসেছেন আন্তর্জাতিকভাবে পরিচিত বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিলি।

আজ বিকেলে চীন থেকেও আরও চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় পৌঁছাবেন। তাঁদের যুক্ত হওয়ার মাধ্যমে খালেদা জিয়ার চিকিৎসা মূল্যায়নে মেডিকেল বোর্ড আরও বিস্তৃতভাবে পর্যালোচনা করতে পারবে।

যুক্তরাজ্য ও চীনের বিশেষজ্ঞদের সঙ্গে এভারকেয়ার হাসপাতালের বিদ্যমান মেডিকেল বোর্ডের সমন্বিত বৈঠকে আজ খালেদা জিয়ার চিকিৎসা সম্পর্কে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপি জানিয়েছে, গত ১২ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কোনো পরিবর্তন হয়নি। তাঁর অবস্থা এখন ‘অপরিবর্তিত’ রয়েছে।

এর আগে, খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন ব্রিফিংয়ে জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। চিকিৎসাতেও তিনি সাড়া দিচ্ছেন। গতকাল রাতে তিন বাহিনীর প্রধান খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে যান। এ ছাড়া জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তাঁর চিকিৎসার খোঁজ নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X