মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

‘মাইনাস ফোর’ ফর্মুলা সরকারের নয় : প্রেস সচিব

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩০ পিএম
মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শফিকুল আলম ¦ ছবিসূত্রঃ  ঢাকা মেইল

বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ‘মাইনাস ফোর’ ফর্মুলা নিয়ে মুখ খুলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি স্পষ্টভাবে জানান, সরকারের পক্ষ থেকে কখনোই এ ধরনের কোনো ফর্মুলার কথা বলা হয়নি। যারা এ ধরনের আলোচনা তুলছেন তাদেরকে তিনি “স্বৈরাচারের দোসর” বলে অভিহিত করেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, তারেক রহমানের দেশে ফিরতে সরকারের কোনো বাধা নেই। তার দেশে ফেরা সম্পূর্ণ তার ব্যক্তিগত ও দলের বিষয়।

‘মাইনাস ফোর ফর্মুলা’ নিয়ে রাজনৈতিক বিষয়ে প্রশ্নে শফিকুল বলেন, যারা মাইনাস ফোর ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারের দোসরের দল থেকেই এসেছে। সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোরের কোনো কথা বলা হয়নি। যিনি মাইনাস হয়েছেন, তিনি হত্যাযোগ্য অপরাধের কারণে মাইনাস হয়েছেন।

শফিকুল আলম বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচারের রায় মৃত্যুদণ্ড হয়েছে। আমরা চাই তাদের দেশে এক্সট্রাবিশন করা হোক। তাদের আপিল করার অধিকার আছে। দেশীয় আন্তর্জাতিক নিয়ম মেনে তাদের রায় যাতে দ্রুত কার্যকর হয়, আমরা সেটা করবো। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।

অন্যান্য আসামিদের বিষয়ে শফিকুল বলেন, ‘যাদের হাতে রক্তের দাগ লেগে আছে তাদের প্রত্যেককে আমরা বাংলাদেশে ফিরিয়ে আনবো, এটা শহীদদের কাছে আমাদের দায়, আমাদের শপথ। আমরা ফেল করলে এটা পরবর্তী জেনারেশন নেবে। এ জায়গায় কারও ছাড় নেই। দেশে প্রত্যেকটা মানুষ একতাবদ্ধ, তাদের ছেলে-মেয়েকে যারা খুন করেছে, পঙ্গু করে দিয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনবো, এটা আমাদের শপথ।’

প্রেস সচিব নির্বাচন প্রসঙ্গে বলেন, ’১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবেই, কোনো শক্তি নেই নির্বাচন প্রতিহত করার। সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে।‘

এর আগে তিনি আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদের, মাগুরা পৌরসভার প্রশাসক ইমতিয়াজ হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা বিএম সাজিন ইসরাত ও ক্রীড়া সংগঠক বারিক ননজাম বারকি উপস্থিত ছিলেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X