মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
টিআইবির ‘দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার’ অর্জন

ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সাংবাদিক ফয়সল ইসলাম ও আশিকুর রহমান শিমুল

কাগজ সংবাদ
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ এএম
টিআইবির ‘দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার অর্জন গ্রামের কাগজের সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলাম ও স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুলকে ফুলেল শুভেচ্ছা জানায় গ্রামের কাগজ পরিবার ও জাগরণী চক্র ফাউন্ডেশন ¦ ছবি: গ্রামের কাগজ

টিআইবির ‘দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫’ অর্জন করায় অভিনন্দিত হলেন গ্রামের কাগজের সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলাম ও স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুল। বেসরকারি উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন ও যশোর সাংবাদিক ইউনিয়ন জেইজে তাদের অভিনন্দন জানিয়েছে। মঙ্গলবার তারা এই পুরস্কার গ্রহণ করেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির “দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫” এর প্রতিযোগিতায় আঞ্চলিক পত্রিকা ক্যাটাগরিতে পুরস্কার অর্জন করেন গ্রামের কাগজের সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলাম ও স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুল।

২০২৪ সালের ১১ ডিসেম্বর “মিনি মেডিকেল কলেজের শহর যশোর, ভুয়া প্রতিষ্ঠানের সনদ কিনে ডাক্তার, নার্স! ”, ১২ ডিসেম্বর “স্রেফ চাপাবাজিতেই চলছে ব্যবসা ” এবং ১৩ ডিসেম্বর “অবৈধ প্রতিষ্ঠান চলছে বছরের পর বছর, খোঁজ রাখে না কেউই” শিরোনামে দৈনিক গ্রামের কাগজে ফয়সল ইসলাম ও আশিকুর রহমান শিমুলের যৌথভাবে লেখা তিন পর্বের অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

ফয়সল ইসলাম ও আশিকুর রহমান শিমুল দীর্ঘ অনুসন্ধান চালিয়ে খুঁজে পান যশোর শহর ও শহরতলীতে ভুয়া প্রতিষ্ঠান খুলে একটি চক্র ডাক্তার, নার্স তৈরির কারখানা পরিচালনা করছে। প্রমাণ মেলে অনিয়ম ও সীমাহীন দুর্নীতির মাধ্যমে চলমান প্রতিষ্ঠানগুলো থেকে হাজারও নারী-পুরুষ চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থ বিবেচনায় দুর্নীতি প্রতিরোধে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও সচেতনতা বৃদ্ধির জন্য গ্রামের কাগজের প্রতিবেদনটি ব্যাপক আলোচনায় আসে। ৯ ডিসেম্বর ঢাকায় টিআইবির প্রধান কার্যালয়ের মেঘমালা সম্মেলন কক্ষে তাদের পুরস্কার প্রদান করা হয়।

পুরস্কার গ্রহণ শেষে মঙ্গলবার রাতে তারা যশোরে ফিরলে গ্রামের কাগজ পরিবার ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। পুরস্কার বিজয়ী দুই সাংবাদিককে বরণ করেন নেন গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, যুগ্ম সম্পাদক আঞ্জুমানারা খাতুন, নির্বাহী সম্পাদক আসাদ আসাদুজ্জামান, সহযোগী সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম, বার্তা সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ সাংবাদিক, কর্মকর্তাবৃন্দ।

এদিকে, টিআইবির ‘দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫’ অর্জন করায় গ্রামের কাগজের সিনিয়র রিপোর্টার ফয়সল ইসলাম ও স্টাফ রিপোর্টার আশিকুর রহমান শিমুলকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাগরণী চক্র ফাউন্ডেশন। বুধবার দুপুরে কাগজ দপ্তরে পুরস্কারপ্রাপ্ত এ সাংবাদিকসহ কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিনকে সংস্থার উপনির্বাহী পরিচালক মেরিনা আক্তারের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এছাড়া সাংবাদিকতায় অনন্য এই এওয়ার্ড অর্জন করায় সাংবাদিক ফয়সল ইসলাম ও আশিকুর রহমান শিমুলকে অভিনন্দন জানিয়েছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ এই অভিনন্দন জানিয়ে তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X