মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন যুবকের পরিচয় প্রকাশ

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পিএম
হাদিকে গুলির ঘটনায় সন্দেহভাজন যুবকের পরিচয় প্রকাশ ¦ ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে প্রকাশ্য দিবালোকে গুলি করার ঘটনায় পুলিশের প্রাথমিক অনুসন্ধানে সন্দেহভাজন ব্যক্তির পরিচয় এবং ঠিকানা জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্দেহভাজন যুবকের নাম ফয়সাল করিম মাসুদ, ডাকনাম রাহুল। তার স্থায়ী বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে, কেশবপুর কলেজ সংলগ্ন এলাকায়। তার পিতার নাম হুমায়ুন কবির।

বর্তমানে ফয়সাল করিম মাসুদ ঢাকার আদাবর থানার পিস কালচার হাউজিং সোসাইটির ৪১ নম্বর বাসা, ৯ নম্বর রোডে বসবাস করছিলেন। জানা গেছে, তার বিরুদ্ধে আদাবর থানায় একটি মামলা রয়েছে।

এদিকে, ফয়সাল করিম মাসুদের পিসিআর রিপোর্ট এবং ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।

ঘটনাস্থল ছিল রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকা, যেখানে শরীফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন, পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

সন্দেহভাজনের পরিচয় ও বাড়ির ঠিকানা প্রকাশ হওয়ার পর বাউফল এলাকায় মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। তবে পুরো ঘটনার বিষয়ে তদন্ত এখনও চলমান, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X