মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

কাগজ ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫, ০৩:০৫ পিএম
সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরতে রবিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যা ৫:৩০ মিনিটে সচিবালয়ে একটি জরুরি সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান জানান, প্রেস ব্রিফিংয়ে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ সহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে যৌথবাহিনীর নেতৃত্বে পরিচালিত হচ্ছে। ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং ফ্যাসিস্ট কার্যক্রম দমন করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত সাত দিনে অভিযানে মোট ৫,৯৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কাছ থেকে বহু আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে শনিবার রাজধানীর শাহবাগ এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা হাদির স্মরণে শোক প্রকাশ করেন এবং হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। স্লোগান, ব্যানার ও ফেস্টুনে হাদির সংগ্রামী জীবনের নানা বার্তা তুলে ধরা হয়।

সমাবেশে বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না হলে শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X