মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

আওয়ামী লীগ নিজেই রাজনীতি ও নির্বাচন থেকে অযোগ্য: শফিকুল আলম

মাগুরা প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৫:১৮ পিএম
মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

ছাত্র-জনতার ওপর আগ্নেয়াস্ত্র হাতে হামলার মাধ্যমে আওয়ামী লীগ নিজেরাই রাজনীতি ও নির্বাচনে অংশগ্রহণের নৈতিক অধিকার হারিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মাগুরার নিজনান্দুয়ালী নিতাই গৌর সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রেস সচিব জানান, আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা গ্রাম ও শহরের সর্বত্র ব্যাপক প্রচারণা চালাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন।

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করতে না পারা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগ নিজেই নিজেকে ডিসকোয়ালিফায়েড করেছে। কোনো রাজনৈতিক দল যদি অস্ত্র হাতে তুলে নেয় এবং সাধারণ মানুষ ও ছাত্রদের ওপর হামলা চালায়, তাহলে সেই দলকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যায় না।

তিনি আরও বলেন, অতীতে আওয়ামী লীগ বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিল। স্বাধীনতার চেতনাকে পুঁজি করে তারা মানুষের মৌলিক অধিকার হরণ করেছে।

শফিকুল আলম অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের পুলিশ, এনএসআইসহ বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের ওপর নির্যাতন ও জুলুম চালিয়েছে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ সংশ্লিষ্ট সবাইকে বিচারের মুখোমুখি হতে হবে।

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফর প্রসঙ্গে প্রেস সচিব বলেন, খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসেন। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে ঢাকা ত্যাগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, নিতাই গৌর সেবাশ্রমের সাধারণ সম্পাদক তরুণ ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X