মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নির্বাচনে জেলা প্রশাসকদের বিরুদ্ধে বিচ্যুতি প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে : মন্ত্রিপরিষদ সচিব

ঢাকা অফিস
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৬:১০ পিএম
সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) কোনো ধরনের অনিয়ম বা বিচ্যুতি চোখে পড়লে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যদি আমরা কোথাও নির্দিষ্ট কোনো বিচ্যুতি বা বাস্তব সমস্যা দেখতে পাই, তাহলে অবশ্যই সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে ঢালাওভাবে বা অনুমানের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।

তিনি আরও জানান, সরকার সাধারণভাবে মনে করে বর্তমান জেলা প্রশাসকরা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য প্রস্তুত ও যোগ্য। তবে কোথাও যদি বাস্তব সমস্যার সুনির্দিষ্ট উদাহরণ পাওয়া যায়, সে ক্ষেত্রে বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়া হবে।

তফসিল ঘোষণার আগে নিয়োগপ্রাপ্ত জেলা প্রশাসকদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন উঠেছে—এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. শেখ আব্দুর রশীদ বলেন, আমি এখনো আশাবাদী যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে, ইনশাআল্লাহ্।

তিনি অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, অভিজ্ঞতা কেউ সঙ্গে করে নিয়ে আসে না, অভিজ্ঞতা তৈরি হয় কাজের মধ্য দিয়ে। পরিস্থিতির মুখোমুখি হলে অভিজ্ঞতা গড়ে ওঠে। যদি আমরা নিশ্চিত করতে পারি যে তারা সঠিক পথে থাকবেন এবং তাদের মনোভাব ইতিবাচক থাকবে, তাহলে তারা সফল হবেন—এ বিষয়ে আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ্।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X