মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

‘নির্বাচনে আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবেন জনগণ’

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৫:৪৩ পিএম
উপদেষ্টা ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের মানুষ তাদের আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণ করবেন।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে দিনাজপুর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে ভোটের গাড়ি পরিদর্শন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, সাধারণ নির্বাচন ও গণভোটে ভোটাররা স্বাধীনভাবে তাদের পছন্দের প্রার্থী ও মতামতের পক্ষে ভোট দিতে পারবেন। ভোটাধিকার প্রয়োগে যেন কেউ বাধা দিতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, অতীতে দেশের মানুষ প্রকৃত অর্থে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জুলাই আন্দোলনের মাধ্যমে ছাত্র-জনতা সেই বঞ্চনার প্রতিবাদ জানিয়েছে। এখন সময় এসেছে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার।

আসন্ন গণভোট প্রসঙ্গে উপদেষ্টা জানান, ভোটাররা সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ অথবা বিপক্ষে ‘না’ ভোট দেওয়ার পূর্ণ স্বাধীনতা পাবেন। এতে কোনো ধরনের বাধ্যবাধকতা থাকবে না।

ফাওজুল কবির খান বলেন, ক্ষমতার ভারসাম্য রক্ষা, গুম-খুন ও অন্যায় বন্ধে রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। জনগণ যদি গণভোটে সংস্কারের পক্ষে রায় দেন, তাহলে সংস্কার প্রক্রিয়া চলমান থাকবে।

তিনি আরও উল্লেখ করেন, আসন্ন জাতীয় নির্বাচন একটি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত হবে, যেখানে কেউ কাউকে ভোট দিতে বাধা দিতে পারবে না।

দিনাজপুরে বসবাসরত সংখ্যালঘু ও ক্ষুদ্র জাতিসত্তার ভোটারদের নিরাপদে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

শান্তিপূর্ণভাবে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন উপদেষ্টা ফাওজুল কবির খান।

সভায় সভাপতিত্ব করেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল, রংপুরের জেলা প্রশাসক মো. এনামুল আহসান এবং দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা।

সূত্র : বাসস

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X