মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

‘১২ ফেব্রুয়ারির মধ্যে আসা পোস্টাল ভোটই কেবল গণনায় অন্তর্ভুক্ত হবে’

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৫:০৮ পিএম
নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এবারই প্রথম পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পোস্টাল ভোটই কেবল গণনায় অন্তর্ভুক্ত হবে।

শনিবার (২৪ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে পোস্টাল ভোটে নিবন্ধিত ভোটাররা ব্যালট পাওয়ার পর যত দ্রুত সম্ভব ভোট প্রদান করে নিকটবর্তী পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খাম জমা দেবেন।

নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার পর রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো কোনো পোস্টাল ব্যালট গণনায় ধরা হবে না। ফলে সময়সীমার মধ্যে ভোট পাঠানো নিশ্চিত করার জন্য ভোটারদের বিশেষভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে, দেশে ও বিদেশে বসবাসকারী মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে অর্ধেকেরও বেশি ভোটার প্রবাসী বাংলাদেশি, যা এবারের নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণকে উল্লেখযোগ্যভাবে বাড়াবে বলে মনে করা হচ্ছে।

সংশোধিত তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, যা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X