মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
পরিবেশ উপদেষ্টা

বিআরটিসির সব বাস থেকে কালো ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য হুমকি

ঢাকা অফিস
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০২:১৬ পিএম
তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি) বাসের কালো ধোঁয়া এবং রক্ষণাবেক্ষণ ব্যবস্থার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, প্রতিটি বিআরটিসির বাস থেকে বের হওয়া ধোঁয়া জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

এ মন্তব্য তিনি তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে মঙ্গলবার (২৭ জানুয়ারি) আয়োজিত চালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি ও শব্দদূষণ রোধ সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রদান করেন। বিআরটিএ আয়োজিত এই প্রশিক্ষণ মূলত বাস চালক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়ন এবং সড়কে শব্দদূষণ কমানোর লক্ষ্যে করা হয়।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বিআরটিসির যত বাস আছে, সবকটি বাস থেকে কালো ধোঁয়া বের হয়। এটি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম। পুরোনো বাসগুলো সরানোর জন্য আজই দাবি করা হচ্ছে না, কিন্তু সঠিক রক্ষণাবেক্ষণ করা সম্ভব।

তিনি যানবাহন স্ক্র্যাপ নীতি বিলম্বিত হওয়ায় আক্ষেপ প্রকাশ করে বলেন, দেশ স্বাধীনতার ৫৪ বছর পার হলেও এখনও পুরোনো যানবাহন সরানোর জন্য সময় লাগছে, যা দুঃখজনক।

প্রশিক্ষণ অনুষ্ঠানে চালকদের হর্ন বাজানো ও শব্দদূষণ কমানোর বিষয়ে সতর্কতা জ্ঞাপন করেন তিনি। তিনি বলেন, অপ্রয়োজনীয় হর্ন বাজানো ক্ষমতার প্রতীক নয়, এটি মানুষের কষ্টের কারণ। হর্ন কমালে গতি নিয়ন্ত্রণে থাকবে এবং সড়ক দুর্ঘটনা কমবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলম।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X