সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৪:২৯ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন এই ভোটিং ব্যবস্থায় তিনি নিজের ইচ্ছাতেই পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, রাষ্ট্রপতি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সে কারণে এবার তিনি এই পদ্ধতিতেই ভোট দেবেন।

এদিকে, রাষ্ট্রপতির কার্যালয়ের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) আনুষ্ঠানিক যোগাযোগ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

তিনি বলেন, রাষ্ট্রপতির পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার বিষয়ে আগ্রহের কথা নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হলে অ্যাপের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভোটারদের কাছে ডাকযোগে পোস্টাল ব্যালট পাঠানো হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রথমবারের মতো পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়েছে। এই পদ্ধতিতে প্রবাসী ভোটার, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং আইনি হেফাজতে থাকা ব্যক্তিরা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। ইতোমধ্যে ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

সংশোধিত তফসিল অনুযায়ী, গত ২২ জানুয়ারি থেকে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X