মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

নির্বাচন শান্তিপূর্ণ হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা অফিস
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৫ পিএম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের সহিংসতা নিয়ন্ত্রণে আছে এবং ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরে আয়োজিত ‘বাংলাদেশ কোস্ট গার্ড পদক প্রদান’ অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব মন্তব্য করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, টিআইবির রিপোর্ট আমি প্রকাশ করব না, আপনি টিআইবিকে জিজ্ঞেস করতে পারেন। আগের নির্বাচনে কতজন মারা গেছে, সেই তথ্য তারা দিতে পারবে। টিআইবির সাম্প্রতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তফসিল ঘোষণার পর ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী হত্যার শিকার হয়েছেন।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সংঘাত হয়েছে, নিজের মধ্যে মারামারি হয়েছে। যদি নিজেদের মধ্যে মারামারি শুরু হয়, আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ কঠিন হয়ে যায়। তবে আগের নির্বাচনের তুলনায় এবারের পরিস্থিতি অনেক ভালো। সবাই এখন নির্বাচনমুখী।

সহিংসতার পরিস্থিতি নিয়ে তিনি জানান, সহিংসতা বাড়ছে না, কিন্তু কিছু ঘটনা ঘটছে। আইনশৃঙ্খলা বাহিনী মাঠে আছে। জনগণকে ধৈর্য ধরতে হবে। ছোটখাট বিষয়েও ভাইদের মধ্যে বিরোধ তৈরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য রাখতে হবে।

উপকূলীয় অঞ্চলের ভোটকেন্দ্র ও সুন্দরবন পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দরবন জলদস্যুদের হাতে চলে গেছে এমন বক্তব্য সঠিক নয়। সুন্দরবন পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে আছে।

হত্যাকাণ্ডে ব্যবহৃত অবৈধ অস্ত্র উদ্ধারের প্রসঙ্গে তিনি জানান, বহু অস্ত্র উদ্ধার হয়েছে। নির্বাচনে সহিংসতার ঘটনা চ্যালেঞ্জ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসমুখর হবে। সবার সহযোগিতা দরকার।

অনুষ্ঠানে দায়িত্ব পালনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৪০ জন কোস্ট গার্ড সদস্যকে পদক প্রদান করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, কোস্ট গার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X