মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

১৫ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে : পানি সম্পদ প্রতিমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ এএম
পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

দেশব্যাপী জলাবদ্ধতা নিরসন, কৃষি ও পরিবেশ রক্ষায় বড় উদ্যোগ হিসেবে আগামী ১৫ দিনের মধ্যে খাল খনন কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি জানান, সাধারণ মানুষ, প্রশাসন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড় সার্কিট হাউস-এ জেলা প্রশাসনের আয়োজিত আইন-শৃঙ্খলা, রমজানে বাজারদর নিয়ন্ত্রণ এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, যেসব নদী খনন প্রয়োজন, সেগুলো পর্যায়ক্রমে খনন করা হবে। একই সঙ্গে দখল হয়ে থাকা জলাশয় দ্রুত উদ্ধার করা হবে। খাল পুনঃখনন কর্মসূচি হবে একটি সমন্বিত উদ্যোগ, যেখানে স্থানীয় জনগণ, প্রশাসন এবং একাধিক মন্ত্রণালয় একযোগে কাজ করবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত দুই হাজার মাইলের বেশি খাল খনন করেছিলেন। সেই কর্মসূচিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পরিবেশ ও আবহাওয়ার বিষয় বিবেচনায় রেখে এ কর্মসূচির পাশাপাশি বৃক্ষরোপণ কার্যক্রমও চালানো হবে।

এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি পঞ্চগড়কে রমজানকেন্দ্রিক ব্যবস্থাপনায় একটি মডেল জেলায় পরিণত করতে সবার সহযোগিতা কামনা করেন এবং জেলার উন্নয়ন ও বিদ্যমান সমস্যাগুলোর কথা শোনেন।

সভায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ‘নতুন বাংলাদেশ’ গঠনের বিভিন্ন দিকনির্দেশনার কথাও তুলে ধরেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X