মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পাটশিল্প বাংলাদেশের প্রতীক : পাটমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ০৬ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম
বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বহির্বিশ্বে পাটশিল্প বাংলাদেশের গর্ব ও প্রতীকে পরিণত হয়েছে। তিনি বলেন, পাট শুধু একটি কৃষিপণ্য নয়—এটি বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনার গুরুত্বপূর্ণ অংশ।

শুক্রবার (০৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পাট দিবসের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে পাটশিল্পের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্ত্রী তার বক্তব্যে বলেন, পাট ঐতিহ্যের ধারক। বহির্বিশ্বের কাছে বাংলাদেশের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে পাটশিল্প। পাট বিপ্লব বাংলাদেশ থেকেই শুরু হতে পারে।

পাটমন্ত্রী বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য ঠেকাতে কার্যকর সাপ্লাই চেইন করা হবে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, পরিবেশদূষণ এবং পলিথিনের ব্যবহারে পাটজাত পণ্যের গুরুত্ব বেড়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।

এ সময় আধুনিক বিজ্ঞান এবং বৈচিত্র্য এনে পাটের ব্যবহার উপযোগিতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

পাটমন্ত্রী বলেন, পাট কৃষি অর্থনীতিতে গুরুত্ব রাখবে। কৃষি এবং কৃষকবান্ধব সরকার পহেলা বৈশাখ থেকে কৃষক কার্ড বিতরণ শুরু করবে। যাতে সব ধরনের সহযোগিতা পাবেন কৃষকরা। এসব উদ্যোগে পাট খাতে সুদিন ফিরে আসবে।

মেড ইন বাংলাদেশ পাটপণ্যকে বিশ্ববাজারে ছড়িয়ে দিতে উদ্যোগ নিতে হবে জানিয়ে মন্ত্রী বলেন, পলিথিন ব্যাগ পরিহার করে পাটের ব্যাগ ব্যবহার করুন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X