মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
রাষ্ট্রপতি

মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০১:৫২ পিএম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ এবং সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছিল।

বুধবার (২৫ মার্চ) ‘গণহত্যা দিবস’ উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলার পর দেশের মানুষ নিঃশ্বাসরুদ্ধ ও ভীত সত্ত্বেও একত্রিত হয়ে স্বাধীনতার লড়াইয়ে নামেন।

তিনি উল্লেখ করেন, ১৯৭১ সালের ২৫ মার্চ বাংলাদেশের ইতিহাসে এক নৃশংস অধ্যায়। অপারেশন সার্চলাইট-এর নামে নিরস্ত্র মানুষের ওপর হত্যাযজ্ঞ চালানো হয়। রাজারবাগ পুলিশ লাইনস, তৎকালীন ইপিআর, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে ছাত্র-শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ হত্যার শিকার হন।

রাষ্ট্রপতি গভীর শ্রদ্ধার সাথে সকল শহীদের আত্মত্যাগ স্মরণ করেন এবং জানান যে, সেই স্তব্ধ ও বাকরুদ্ধ মুহূর্তে চট্টগ্রামের ইস্ট বেঙ্গল রেজিমেন্টে গণহত্যার বিরুদ্ধে আনুষ্ঠানিক বিদ্রোহ এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা জাতিকে অসীম সাহসী করে তোলে, যার ফলে শুরু হয় ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ এবং অর্জিত হয় গৌরবময় বিজয়। বাণীতে তিনি আরও উল্লেখ করেন যে, তরুণ প্রজন্মকে ইতিহাসের এই নিষ্ঠুর বর্বরতা এবং আমাদের বীরত্বগাথা সম্পর্কে স্পষ্টভাবে জানতে হবে।

দীর্ঘ বছর পর একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা পেয়েছে এবং গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে জানিয়ে রাষ্ট্রপতি একটি বৈষম্যহীন, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দল-মত নির্বিশেষে শহীদদের স্বপ্ন পূরণে এবং দুর্নীতি ও অন্যায়মুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X