মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ছুটি

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১০:৪৩ এএম
ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের টানা ছুটি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য আসছে টানা দীর্ঘ ছুটি। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে মঙ্গলবার থেকে ৩১ মে রোববার পর্যন্ত মোট ৭ দিনের ঈদের ছুটি নির্ধারিত হয়েছে।

এই ছুটির মধ্যে ২৬ মে এবং ৩১ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ফলে ঈদকে কেন্দ্র করে সরকারি কর্মচারীরা দীর্ঘ অবকাশ উপভোগের সুযোগ পাবেন।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায়, সরকার প্রয়োজন অনুযায়ী ছুটির সমন্বয় করতে পারে। যদি শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটি পুনর্বিন্যাস করা হয়, তাহলে ঈদের ছুটি আরও একদিন বাড়তে পারে। উল্লেখ্য, এর আগে ঈদুল ফিতর উপলক্ষে সরকার একদিন অতিরিক্ত ছুটি যুক্ত করেছিল।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে ২৭ মে বুধবার দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। হিজরি সনের ১২তম ও শেষ মাস জিলহজের ১০ তারিখে কোরবানির ঈদ উদযাপিত হয়, যা হজরত ইব্রাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতিকে ধারণ করে। সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়। সে অনুযায়ী, দেশে আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X