মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ঢাকা অফিস
প্রকাশ : ১০ মে ২০২৬, ১০:১৮ এএম
পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ মে) শুরু হয়েছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। রাজধানীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশ পুলিশের সবচেয়ে বড় বার্ষিক এ আয়োজনের শুরুতেই এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। প্রতি বছর কৃতিত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ অবদানের জন্য পুলিশ সদস্যদের ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)’ এবং ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)’ প্রদান করা হলেও এবার সেই কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদকের জন্য মনোনীত করা হয়েছিল। তবে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় অস্বচ্ছতা এবং বিতর্কিত ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত হওয়ায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পদক প্রদান কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে।

জানা গেছে, মনোনীতদের মধ্যে অন্তত ১১ জন অতীতেও আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের আমলে পদক পেয়েছিলেন। তাদের মধ্যে একজন কর্মকর্তা দুইবার পদক পেয়েছেন বলেও তথ্য রয়েছে। বিষয়টি ঘিরে পুলিশ বাহিনীর ভেতরেও ব্যাপক আলোচনা-সমালোচনা তৈরি হয়।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম বলেছেন, পুলিশ সপ্তাহের প্রথম দিনে যে পদক দেওয়ার কথা ছিল, সেটি আপাতত হচ্ছে না। পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

পুলিশ সদর দপ্তর সূত্রে আরও জানা গেছে, সরকারের ব্যয়সংকোচন নীতির কারণে এবারের আয়োজন সীমিত করা হয়েছে। আগে সাতদিনব্যাপী হলেও এবার পুলিশ সপ্তাহ চলবে চারদিন। কমানো হয়েছে অনুষ্ঠান ও অতিথির সংখ্যাও। তবে এ আয়োজনের মাধ্যমে পুলিশের মৌলিক কিছু দাবি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন সদস্যরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X