
রাজধানীর আগারগাঁওয়ে নভোথিয়েটারে আয়োজিত ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে তিনি নভোথিয়েটার প্রাঙ্গণে পৌঁছান। এ সময় আয়োজক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট-২০২৬’ শনিবার শুরু হয়েছে। আগামী রোববার (২৬ জুলাই) পর্যন্ত এ আয়োজন চলবে।
সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।
মন্তব্য করুন