মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার   ¦  ছবি: প্রতিনিধি

পাইকগাছার কপোতাক্ষ নদ থেকে দীনেশ কুমার দাশ (২২) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার সকালে উপজেলার রাড়ুলী ইউনিয়নের তালা উপজেলার সীমান্তের কাটিপাড়া ও খেশরা (শাহাজাদপুর) সংযোগ সেতু সংলগ্ন কপোতাক্ষ নদ থেকে স্থানীয় নৌ পুলিশ ওই যুবকের মৃতদেহ উদ্ধার করে। দীনেশ উপজেলার পুরাইকাটি গ্রামের গৌরপদ দাশের ছেলে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম জানান, গত ২৬ নভেম্বর বোয়ালিয়া ব্রিজ এলাকা থেকে দীনেশ দাশ নিখোঁজ হন। এ ঘটনায় তার পিতা গৌরপদ দাশ বাদী হয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

রোববার সকালে স্থানীয় এলাকাবাসী কপোতাক্ষ নদের খেরশা সেতুর নিকটবর্তী কপোতাক্ষ নদে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরত হাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে নৌ পুলিশের এই কর্মকর্তা জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X