মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরের পাঁচ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৩১ পিএম
ইসলামী আন্দোলনের  নেতৃবৃন্দ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীরা। বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জেলার ৫টি আসনের জন্য দলীয় প্রার্থীরা এই মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সদর উপজেলা নির্বাচন অফিসার কবির হোসেন প্রার্থীদের হাতে মনোনয়ন পত্র তুলে দেন। এ সময় দলের জেলা শাখার সভাপতি মিয়া আব্দুল হালিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীসহ উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে যশোর-১ (শার্শা) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ইসলামিক আন্দোলন শার্শা উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি বক্তিয়ার রহমান, যশোর-৩ (সদর) আসনে কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শোয়াইব হোসেন, যশোর-৪ (বাঘারপাড়া-অভয়নগর-বসুন্দিয়া) আসনে ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বায়জিত হুসাইন, যশোর-৫ (মণিরামপুর) আসনে ইসলামী আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা জয়নাল আবেদিন এবং যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন যশোর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক গাজী সহিদুল ইসলাম। এছাড়া, যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে পরবর্তীতে ঝিকরগাছা উপজেলা শাখার সহ-সভাপতি ইদ্রিস আলী পরবর্তীতে মনোনয়ন সংগ্রহ করবেন বলে জানানো হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় প্রার্থীরা নির্বাচনের বর্তমান পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সবার জন্য সমান সুযোগ এবং প্রার্থী হিসেবে নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথা জানান। সম্প্রতি ঢাকায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদীর ওপর প্রকাশ্যে হামলার ঘটনা উল্লেখ করে প্রার্থীরা বলেন, এমন পরিস্থিতি সুষ্ঠু নির্বাচনের অন্তরায়। তারা নিরাপদে নির্বাচনে অংশগ্রহণ এবং একটি অবাধ ও সুষ্ঠু ভোটের পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ করেন। এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি মিয়া আব্দুল হালিম জানিয়েছেন, তার দল এককভাবে নির্বাচনে অংশ দিতে যশোরে ৬টি আসনে প্রার্থী দিয়েছে। প্রথমদিন ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। পরবর্তীতে বাকি একটি আসনের প্রার্থী মনোনয়ন সংগ্রহ করবেন। আট দলের সমন্বয়ে গঠিত জোটের বিষয়ে এখুনি কোনো মন্তব্য করতে চাননি তিনি। তিনি বলেন, আমরা নিজেদের মত করে এগিয়ে রাখছি। দল থেকে জোটের বিষয়ে কোনো সিদ্ধান্ত জানালে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X