মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

নাজিম উদ্দীন জনি,বাগআঁচড়া(শার্শা)প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম
বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল । নাজিম উদ্দীন জনি,বাগআঁচড়া(শার্শা)প্রতিনিধি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর সন্ত্রাসী গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে যশোরের শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকেলে বাগআঁচড়া ও কায়বা ইউনিয়ন বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভ মিছিলটি বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।

মিছিল চলাকালে বিএনপি ও এরঅঙ্গসংগঠনের নেতাকর্মীরা হত্যাচেষ্টার বিচার চাই"রাজনৈতিক সন্ত্রাস বন্ধ কর",তরুণ নেতৃত্বের ওপর হামলা মানি না এমন নানা স্লোগান দেন। এতে বিপুলসংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কায়বা ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হোসেন, সাংগঠনিক সম্পাদক ওলিয়ার রহমান এবং শার্শা উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবু।

বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে পরিকল্পিতভাবে সন্ত্রাস ও সহিংসতা চালানো হচ্ছে। তারা অবিলম্বে এই হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সহসভাপতি জামাল উদ্দীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মিকাইল হোসেন মনা, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দীন নিপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X