মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা অশোক রায়ের শেষকৃত্য সম্পন্ন

কাগজ সংবাদ
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ০১:৫২ পিএম
জাসদ নেতা বীর মুক্তিযোদ্ধা অশোক রায়ের শেষকৃত্য সম্পন্ন

যশোরের রাজনীতিতে আলোকিত মুখ, গ্রামের কাগজের কলামিস্ট জেলা জাসদের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায় আর নেই। শুক্রবার রাত ১২ টায় হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পরলোকগমন করেন।

ছাত্রজীবন থেকেই অশোক কুমার রায় রাজনীতির সাথে যুক্ত হন। ছিলেন অবিভক্ত ছাত্রলীগের জেলার প্রচার সম্পাদক। পরে জাসদ প্রতিষ্ঠার সময়ে যোগ দেন দলে। ছিলেন অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। শুধু রাজনীতিতেই নয়, শিল্প ও সাহিত্য চর্চায় ছিলেন তিনি নিবেদিত।

ব্যক্তিজীবনে বিনয়ী এবং সবার সাথে সুসম্পর্কের জন্যে তিনি ছিলেন অনন্য। তিনি যশোর উদীচী, চাঁদের হাটসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে যুক্ত ছিলেন। তার মৃত্যু সংবাদে জেলা জাসদ নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে দেখতে বেজপাড়ায় তার বাসভবনে ছুটে যান।

বেলা সাড়ে ১১টায় বেজপাড়া সুধীর বাবুর কাঠগোলার সামনে সহকারী কমিশনার ভূমি শামীম হোসাইনের নেতৃত্বে পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। পরে তার কফিনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ফুলেল শ্রদ্ধাঞ্জলি প্রদান করে। এরপর অশোক কুমার রায়ের মরদেহ নেওয়া হয় নীলগঞ্জ মহাশশ্মানে। সেখানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X