মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশনে যুবলীগ নেতা আটক

বেনাপোল প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৬:৫৮ পিএম
ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান । ছবি বেনাপোল প্রতিনিধি

ভারতে পালানোর চেষ্টাকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে পলাতক আসামি ও ময়মনসিংহ মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক রাসেল পাঠান (৩৮) কে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের একটি টিম তাকে আটক করে। রাসেল পাঠান ময়মনসিংহ জেলার সানকিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক পাঠানের ছেলে।

ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সাখাওয়াত হোসেন জানান, পলাতক এক আসামি বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে—এমন গোপন সংবাদের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি জোরদার করা হয়। নজরদারির একপর্যায়ে রাসেল পাঠান এক্সিট সিল নেওয়ার জন্য ইমিগ্রেশন অফিসারের ডেস্কে পাসপোর্ট জমা দেন। যাচাই-বাছাই শেষে তার নাম ব্ল্যাকলিস্টে পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন মামলার আসামি হওয়ার কথা স্বীকার করেছেন বলে জানান ইমিগ্রেশন পুলিশ।

আটকের পর তাকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়। বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X