মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে টাকা চাওয়ায় ব্যবসায়ীকে মারপিট

কাগজ সংবাদ
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৫ পিএম
আহত জামির হোসেন । ছবি-গ্রামের কাগজ

যশোরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে জামির হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ীকে মারপিট করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত আনুমানিক ১০টার দিকে সদর উপজেলার চাঁন্দুটিয়া গ্রামের কামারবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত জামির হোসেন ওই এলাকার একজন রড-সিমেন্ট ব্যবসায়ী।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামির হোসেন জানান, দীর্ঘদিন ধরে কামারবাড়ি মোড় এলাকায় তার দোকান থেকে স্থানীয় সুজন বাকিতে মালামাল ক্রয় করে আসছিল। শনিবার সকালে সুজনের সঙ্গে দেখা হলে তিনি পাওনা টাকা চাইলে সুজন টাকা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়।

তিনি আরও জানান, ওই দিন রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে কামারবাড়ি মোড়ে পৌঁছালে সুজন তাকে পথরোধ করেন। কোনো কিছু বুঝে ওঠার আগেই সুজন হাতে থাকা ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে হামলাকারী তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X