মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোর ৩ : খালিদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কাগজ সংবাদ
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৬, ০৭:৩৬ পিএম
খালিদ সাইফুল্লাহ জুয়েল । ছবি : গ্রামের কাগজ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর সদর আসন থেকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী খালিদ সাইফুল্লাহ জুয়েলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তার প্রার্থিতা বৈধ বলে নিশ্চিত করেন।

এর আগে গতকাল রোববার বিকেলে অ্যাডভোকেট শাহরিয়ার বাবুসহ দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জুয়েল।

মনোনয়ন বৈধ ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় খালিদ সাইফুল্লাহ জুয়েল বলেন, তিনি তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এই নির্বাচনে লড়ছেন। বিশেষ করে জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে সুস্থ ধারার রাজনীতি চর্চা এবং যশোরের মানুষের ভাগ্য উন্নয়নে তিনি কাজ করতে চান। তিনি আরও জানান, কেন্দ্রীয়ভাবে জোটের আলোচনা চলছে এবং তিনি আশাবাদী যে জোটের স্বার্থে খুলনা বিভাগের অন্যান্য আসনের পাশাপাশি যশোর সদর আসনটি তার দলের জন্য ছেড়ে দেওয়া হবে।

নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে জুয়েল বলেন, জয়ী হলে তিনি তরুণ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি এবং নারীদের জন্য নিরাপদ সমাজ গড়তে সর্বোচ্চ গুরুত্ব দেবেন।

গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বাইজিদ হোসাইন, জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য সালমান হাসান রাজিব, ইঞ্জিনিয়ার আরিফ জামান, আসমা ইসলাম, জেলা সংগঠক আব্দুল মতিন, আসাদুজ্জামান বাবুল, খালিদ কবির, ফারিন আহমেদ, রিয়াজ তাহসিন তাইওয়ান, রূপম আহসান এবং খান মিফতাহুল অমিত।

রিটার্নিং কর্মকর্তার এই সিদ্ধান্তের মাধ্যমে যশোর সদর আসনে নির্বাচনী লড়াইয়ে জুয়েলের অংশগ্রহণ এখন অনেকটাই নিশ্চিত হলো।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X