মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোর-৪ আসনে সুকৃতি মণ্ডলের নির্বাচনী ইশতেহার ঘোষণা

অভয়নগর (যশোর) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
৮৮ যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) কর্তৃক মনোনীত রকেট মার্কার প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবে তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন। ছবি:  প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৪ (অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া ইউনিয়ন) আসনে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) মনোনীত রকেট মার্কার প্রার্থী সুকৃতি কুমার মণ্ডল নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের অডিটোরিয়ামে এই ইশতেহার ঘোষণা করেন তিনি। ইশতেহারে ভবদহের জলাবদ্ধতার স্থায়ী সমাধানসহ ১২টি বিষয়ে অগ্রাধিকার দেওয়া হয়।

ঘোষিত ইশতেহারে মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো, ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধান, নদী-খাল দখলমুক্ত-পুনরুদ্ধারপূর্বক জলের প্রবাহ ফিরিয়ে আনা, নওয়াপাড়াকে চাঁদাবাজ-সিন্ডিকেটমুক্ত করা, পণ্য পরিবহনে ভারতের সঙ্গে স্থানান্তরের ব্যবস্থা করা, গ্রামীণ জনপদ ও সড়কের উন্নয়ন করা, ভৈরব নদে ফেরী চলাচলের ব্যবস্থা করা, সরকারি হাসপাতালে চিকিৎসাসহ ওষুধের মান উন্নয়ন করা, ধর্মীয় উপাসনালয়ের অবকাঠামোগত উন্নয়ন, ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে ন্যায্য মূল্য, তরুণ-তরুণী ও নারীদের প্রশিক্ষণপূর্বক কর্মসংস্থানের ব্যবস্থা করা, মাদক-সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এই আসনের জনসাধারণের জন্য সকল মৌলিক চাহিদা পূরণ করাসহ প্রতিটি পরিবারকে শিক্ষা-প্রযুক্তি ও শিক্ষাবান্ধব করে একটি পরিবার একটি উন্নয়নকেন্দ্র গড়ে তোলা এবং যশোর ইপিজেড এর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা।

ইশতেহারে আরো রয়েছে- প্রতিটি ইউনিয়নে ব্যাংকিং ব্যবস্থা, ভিক্ষুক পুনর্বাসন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা। যুব সমাজের জন্য আধুনিক প্রযুক্তি ‘এআই’ সমৃদ্ধ আইসটি ও টেলিকম প্রযুক্তি ‘ভিলেজ’ তৈরি করা, প্রবীণ অসহায় মানুষের জন্য ‘প্রবীণ নিবাস’ গড়ে তোলা, রাজঘাট এলাকায় শিল্প ক্লিনিক চালু করা, নিরক্ষর মানুষদের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে সান্ধ্যকালিন স্কুল প্রতিষ্ঠা করাসহ গুরুত্বপূর্ণ বিষয় ইশতেহারে তুলে ধরা হয়েছে।

ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) যশোর জেলা কমিটির আহবায়ক অ্যাড. সুকুমার রায়, সহ-সভাপতি প্রভাত কুমার ব্যানার্জী, সুজন সরকার, যুগ্ম আহবায়ক শান্তি রায় বিশ্বাস, নির্মল কুমার বিশ্বাস, সদস্য সচিব উদয় জোয়ারদার প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X