মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

বাগআঁচড়ায় বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ

নাজিম উদ্দীন জনি,বাগআঁচড়া(শার্শা)প্রতিনিধি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ পিএম
বাগআঁচড়ায় বিএনপির আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ । ছবি-গ্রামের কাগজ

যশোরের শার্শার বাগআঁচড়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তার ছোট সন্তান আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় মহান আল্লাহর দরবারে বিশেষ শুকরিয়া আদায় করা হয়।

সোমবার বিকালে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেনের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তফা কামাল মিন্টু বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাঁর আদর্শ আজও আমাদের রাজনৈতিক চেতনার মূলভিত্তি। বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারে আজীবন সংগ্রাম করেছেন। তারেক রহমানের নেতৃত্বে দেশ উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করছি।

এই ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জিয়া পরিচালনা পরিষদের সদস্য,আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের দায়িত্বশীল প্রতিনিধি ও শার্শা উপজেলা বিএনপির সহ-ছাত্রবিষয়ক সম্পাদক এবিএম মাসুদুল আলম। প্রবাসে অবস্থান করেও তিনি পুরো আয়োজনের দিকনির্দেশনা ও সমন্বয়ের দায়িত্ব পালন করেন বলে আয়োজকরা জানান। তাঁর তত্ত্বাবধানে কর্মসূচিটি সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে দোয়া ও ইফতার কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X