মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

কাগজ সংবাদ
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম
যশোরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ¦ ছবি: গ্রামের কাগজ

যশোরে ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। একইসাথে তিনি এডিস মশার প্রজননক্ষেত্র শনাক্ত ও ধ্বংসে অভিযান পরিচালনারও নির্দেশনা দিয়েছেন। আজ শনিবার (১৪ মার্চ) বেলা ১১টায় যশোর কালেক্টরেট চত্বরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা সৃষ্টি কার্যক্রমের উদ্বোধনকালে এই নির্দেশনা প্রদান করেন।

যশোর পৌরসভার আয়োজনে কালেক্টরেট চত্বরে ফগার মেশিন চালিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা সৃষ্টি কার্যক্রমের উদ্বোধন করেন। ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মরণঘাতী রোগ থেকে জনগণকে রক্ষা করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে শনিবার সারাদেশে বড় পরিসরে এই পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে।

যশোরে অভিযানের উদ্বোধনকালে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, সবাই সচেতন হলে ডেঙ্গু কিংবা চিকুনগুনিয়া থেকে নিজেদেরকে রক্ষা করা সম্ভব। জমে থাকা পানিতে এডিস মশা জন্মায়। তিন দিন পানি জমে থাকলেই সেখানে মশা জন্মাতে পারে। তাই মশার প্রজনন নিয়ন্ত্রণের জন্য ড্রেন, ডোবা, নর্দমার মতো যেসব জায়গায় পচা পানি জমে থাকার সুযোগ রয়েছে, সেগুলো পরিষ্কার করে রাখাই সবচেয়ে কার্যকর উপায়। এজন্য নাগরিকদের সচেতন হতে হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এসময় নাগরিকদের নিজ নিজ বাড়ি ও প্রতিষ্ঠানকে পরিস্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে বলেন, খুব দ্রুতই এডিস মশার প্রজননক্ষেত্র শনাক্ত ও ধ্বংসে অভিযান শুরু হবে। কোনো প্রতিষ্ঠান বা বাড়িতে এডিস মশার প্রজননক্ষেত্র পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানাও করা হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার প্রশাসক, স্থানীয় সরকার যশোরের উপ-পরিচালক রফিকুল হাসান, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, যশোর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জায়েদ হোসেন প্রমুখ। বিডি ক্লিন যশোর ও স্কাউটস সদস্যরা এই অভিযানে সহযোগিতা করেন।

যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম ¦ ছবি: গ্রামের কাগজ

এদিকে, এর আগে সকাল ৯টায় যশোর শহরের ঘোপ বউবাজার এলাকায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। যশোর পৌরসভার ৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই অভিযানে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা শরফুদ্দৌলাহ ছোটলু, প্রকোশলী রবিউল ইসলাম, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি মারুফ হোসেন, সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সোহেল, সাবেক কাউন্সিলর সুফিয়া বেগম প্রমুখ।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতাল চত্বরে র‌্যালি  ¦ ছবি: গ্রামের কাগজ

এদিকে, যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে শোভাযাত্রা ও প্রচার লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল চত্বরে র‌্যালিতে উপস্থিত ছিলেন, যশোর মেডিলেক কলেজের অধ্যক্ষ এইচএম আহসান হাবিব, হাসপাতালের তত্ত্বাবধাক ডা. হোসাইন শাফায়েত, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাদিক রাসেল, ডা. হিমাদ্রি শেখর সরকার প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X