মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ইচ্ছে পূরণে জাবিরের ছাদে চার পথশিশু!

চোর সন্দেহে আটক, পরিস্থিতি বিবেচনায় মুক্তি
শিমুল ভূইয়া
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:২২ পিএম
আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১১:২৩ পিএম
যশোরে পুড়ে যাওয়া জাবির হোটেল । ছবি : গ্রামের কাগজ

সাত বছরের পথশিশু মনিরুল (ছদ্মনাম)। জীবনের শুরুতেই পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া এই শিশুটির দিন কাটে অনিশ্চয়তা আর বঞ্চনার মধ্যে। মা বিয়ে করে আলাদা হয়ে গেছেন, বাবাও অন্যত্র সংসার গড়েছেন। ফলে মাথা গোঁজার কোনো স্থায়ী আশ্রয় না থাকায় তার দিন-রাত কাটে যশোর শহরের বিভিন্ন সড়ক, রেলস্টেশন ও হাসপাতাল চত্বরে। এই বাস্তবতার মধ্যেই ছোট্ট মনিরুলের মনে জন্ম নেয় এক অদ্ভুত ইচ্ছে-যশোরের দগ্ধ জাবির হোটেলের ছাদে শুয়ে থাকবে।

বিলাসবহুল পরিবেশে সময় কাটানোর সেই স্বপ্ন পূরণ করতেই মঙ্গলবার সে তার আরও তিন বন্ধুকে নিয়ে মঙ্গলবার দুপুরে হোটেলটির ছাদে উঠে পড়ে। সারা দিন ছাদে অবস্থান নিয়ে সন্ধ্যার পর তারা ইচ্ছে পূরণ করে নিচে নামার চেষ্টা করলে বিপত্তি ঘটে।

ম্যাগপ্যাই হোটেলের ম্যানেজার রাজু বিশ্বাস জানান, গাঁ ঘেষা জাবির হোটেল বেয়ে তাদের বিভিন্ন সময় চোর এসে কখনো গ্রীল আবার কখনো এসির যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। সন্ধ্যার পর তাদেরকে নামতে দেখেই সন্দেহ হয়। ওই শিশুদের উপর নজর রেখে তারা পুলিশকে তারা খবর দেন। ঘটনাস্থলে হাজির হন কসবা পুলিশ ফাঁড়ির এসআই আবু বক্বর। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে শিশুরা জানায়, তারা কেবল কৌতূহল ও ইচ্ছা পূরণের জন্যই সেখানে উঠেছিল। তাদের কথাবার্তা ও পরিস্থিতি বিবেচনায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়।

যশোর কোতোয়ালি থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল জানান, ৯৯৯ এ কল পেয়ে সেখানে পুলিশ যায়। ওই চার শিশুর প্রত্যেকের বয়স ছয় থেকে সাত বছর। তাদের কারও কোনো অভিভাবক নেই। তারা কখনো রেলস্টেশন, কখনো হাসপাতালের বারান্দা বা খোলা জায়গায় রাত কাটায়। খাবার ও বেঁচে থাকার জন্য তারা ছোটখাটো কাজ বা ভিক্ষার ওপর নির্ভরশীল। তারা এ ধরনের কাজ আর কখনো করবেনা জানালে ছেড়ে দেয়া হয়।

এদিকে, অভিযোগ রয়েছে প্রতিদিন সন্ধ্যার পর জাবির হোটেল সংলগ্ন ফাঁকা জায়গাগুলো আড্ডাখানায় পরিণত হয়। সেখানে পথশিশুদের একটি অংশ মাদকাসক্তির সঙ্গে জড়িয়ে পড়ছে। ফলে তারা ধীরে ধীরে অপরাধপ্রবণ হয়ে উঠছে বলেও আশঙ্কা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X