সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

যশোরে বিএনপি নেতা হারুন অর রশীদের পদ স্থগিত

কাগজ সংবাদ
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পিএম
যশোরে বিএনপি নেতা হারুন অর রশীদের পদ স্থগিত

যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হারুন-অর-রশীদের পদ স্থগিত করেছে সদর উপজেলা বিএনপি। দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন এ সিদ্ধান্ত অনুমোদন করেন। স্থানীয় একটি সূত্র দাবি করে, বিএনপি নেতা হারুন-অর-রশীদ তার প্রবাসী ভাইয়ের ছেলের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। এ বিষয়ে বিএনপি নেতার স্ত্রী এলাকাবাসীর কাছে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে স্থানীয়রা মানববন্ধনের ডাক দেন। পরে সদর উপজেলা বিএনপি বিষয়টি গুরুত্বের সাথে নেয়। এমনকি সদর উপজেলা বিএনপি থেকে তদন্তও শুরু হয়। অন্যদিকে, বিএনপি নেতা হারুন-অর-রশীদ দাবি করেন যে, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। মূলত স্থানীয় একটি চক্র তার পুত্রবধূকে কটূক্তি করত। তার প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মানহানি করা হচ্ছে। ওই চক্রটিই তার বিরুদ্ধে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি করার পরিকল্পনা করছিল। তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X