বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ০৭:০৭ পিএম
যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

যশোরের বসুন্দিয়ায় প্রতিবেশী এক গৃহবধুকে ধর্ষণচেষ্টার মামলায় হাসিবুল হাসান শাকিল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার তাকে আটক করার পর বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আটক শাকিল বসুন্দিয়া পুরাতন বাজার এলাকার শেখ জাহাঙ্গীরের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, শাকিল এলাকায় লম্পট প্রকৃতির বলে অভিযোগ রয়েছে। তিনি প্রতিবেশী ওই গৃহবধুকে ভাবী বলে ডাকতেন। তার বাড়িতে গিয়ে বিভিন্ন সময় মিষ্টি কথার মাধ্যমে তার সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন।

বিষয়টি গৃহবধু বারবার নিষেধ করলেও তিনি বিরত হননি। একপর্যায়ে শাকিল তাকে কুপ্রস্তাব দেন। পরে ওই গৃহবধু বিষয়টি তার স্বামীকে জানালে তিনি শাকিলকে এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন। এরপর আরও ক্ষিপ্ত হয়ে ২০২৫ সালের ১১ জুন বিকেলে শাকিল ওই গৃহবধুর বাড়িতে ঢুকে তাকে জাপটে ধরেন এবং শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে তিনি গৃহবধুর মুখ চেপে ধরে খাটের ওপর ফেলে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে জখম করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।গৃহবধুর ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে শাকিল ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ওই গৃহবধু বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১, যশোরে শাকিলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা হওয়ার পর থেকেই শাকিল পলাতক ছিলেন।

পরে আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পুলিশ তার অবস্থান শনাক্ত করে মঙ্গলবার তাকে আটক করে। বুধবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মণিরামপুরে আরিফুর হত্যা মামলায় স্ত্রীর স্বীকারোক্তি

মোরেলগঞ্জে প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত

২৬ বছর পর নিজ বিদ্যালয়ের সভাপতি হলেন হোসনেআরা বেগম হাসি

শার্শায় ইউপি সদস্যসহ ৪ জন আটক,ইয়াবা ও মোবাইল উদ্ধার

সুনামগঞ্জের তাহিরপুরে ১৩ লক্ষ টাকার ভারতীয় ফুচকা জব্দ, মামলা প্রক্রিয়াধীন

মহেশপুর প্রেসক্লাবের ষান্মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় জলাবদ্ধতায় চরম দুর্ভোগে শহরবাসী

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, আতঙ্কে সাধারণ মানুষ

ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি

জামায়াত আমির / ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলকে নির্বাচনে হারানো হয়েছে

যশোরে গৃহবধুকে নির্যাতন মামলায় পলাতক আসামি শাকিল আটক

বিশ্বকাপে রাজনীতির গোল, ফুটবলের আত্মরক্ষা

ইসি সানাউল্লাহ / জাতীয় নির্বাচনের অভিজ্ঞতায় স্থানীয় নির্বাচন প্রস্তুতি

‘২ কোটি ৭৫ লাখ কৃষককে ডিজিটাল প্ল্যাটফর্মে আনছে সরকার’

ভোলাহাটে মোটরসাইকেল ও বাইসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের

চাঁদপুরে যুব মহিলা লীগের সভাপতি ফরিদা ইলিয়াস গ্রেপ্তার

রাজশাহী বিভাগে বাড়ছে এইচআইভি সংক্রমণ

আগামী ১৩ জুলাই বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

দেশের ১৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস

X