শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩

ঝিকরগাছায় নদী তীর থেকে সাবেক সন্ত্রাসী সাখাওয়াতের মরদেহ উদ্ধার

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬, ১০:০৪ পিএম
ছবি-সংগৃহীত

যশোরের ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের বাউশা গ্রামে বেতনা নদীতীরবর্তী একটি এলাকা থেকে সাখাওয়াত হোসেন ওরফে সাকা (৬০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্থানীয়ভাবে একসময় ‘সাখা বাহিনীর’ প্রধান হিসেবে পরিচিত ছিলেন বলে এলাকাবাসীর দাবি। বুধবার বিকেলে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান জানান, গ্রামবাসীদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্তের অংশ হিসেবে মালয়েশিয়া প্রবাসী হাফিজুর রহমানের স্ত্রী নিহার বানু (৪০) ও তাদের ছেলে অভিকে (১৮) প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে এ ঘটনায় তাদের সম্পৃক্ততার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়।

তিনি বলেন, ‘তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে কারও সংশ্লিষ্টতা থাকলে তা উদঘাটিত হবে।’

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্ত পূরণ না হলে হরমুজ প্রণালি খুলবে না ইরান

রানী মুখার্জি পাচ্ছেন সম্মানসূচক ডক্টরেট

জগন্নাথদেবের রথযাত্রা: রহস্যময় ও অলৌকিক ইতিহাস

যশোরের সাংবাদিক ছাকিন হোসেন আর নেই

এক সময়ের তুখোড় ছাত্রনেতা মাহফুজুর রহমান মিন্টু আর নেই

ঝিকরগাছায় জামায়াতের জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

যশোরে অনলাইন জুয়া খেলার অভিযোগে দুই যুবক আটক

বরিশালে থানায় হামলা ও ভাঙচুর মামলার আসামি রিফাত যশোর থেকে আটক

যশোরসহ ১৪ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

‘সরকারকে বিব্রত করতে কিছু মহল পরিস্থিতি কাজে লাগাতে চায়’

সব স্কুল-কলেজে মনিটরিং জোরদারের নির্দেশ মাউশির

রাজশাহীতে বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও ৭ দফা দাবিতে স্মারকলিপি ও মানববন্ধন

শনিবার থেকে সারাদেশে বাড়বে বৃষ্টির দাপট

আইজিপি / ভয়ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করুন

বিশ্বকাপ ফাইনাল মাতাবেন শাকিরা-ম্যাডোনা-বিটিএস

জুলাই শহীদদের প্রতি রাসিক প্রশাসকের শ্রদ্ধা নিবেদন

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যবিপ্রবিতে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত

শেখ ফরিদ আহমেদ মানিক / জুলাই শহিদদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে

চতুর্থ দিনের মতো বাড়লো জ্বালানি তেলের দাম

X