মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শেষ মুহূর্তের পেনাল্টিতে জয়লাভ লিভারপুলের

ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৮ পিএম
দারুণ পেনাল্টিতে দলকে পরম স্বস্তির জয় এনে দিলেন দমিনিক সোবোসলাই  ¦ ছবি: রয়টার্স

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই লিভারপুলের ভাগ্য সহায় হয়। চ্যাম্পিয়নস লিগের মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাতের খেলায় ইন্টার মিলানকে ১-০ গোলে হারায় লিভারপুল। জয়ের একমাত্র গোলটি আসে ডমিনিক সোবোজলাইয়ের পেনাল্টি থেকে, যা ম্যাচের শেষ মুহূর্তে নেটগলে পরিণত হয়।

ক্লাবের বিপক্ষে অবহেলার অভিযোগ ওঠায় মোহামেদ সালাহকে দল থেকে বাদ দেয়া হলেও ভারসাম্যপূর্ণ একাদশ নিয়ে মাঠে নামে লিভারপুল। শুরু থেকেই সান সিরোতে সমানতালে আক্রমণ চালায় দুই দল। ১৮তম মিনিটে লিভারপুলের জোড়া আক্রমণ ঠেকিয়ে দেন ইন্টার গোলরক্ষক ইয়ান সোমার। প্রথমার্ধের যোগ করা সময়ে ছয় গজ বক্সের ভেতর থেকে লাউতারো মার্টিনেজের হেড দুর্দান্তভাবে রুখে দেন লিভারপুলের গোলকিপার এলিসন বেকার। দুই গোলরক্ষকের দারুণ নৈপুণ্যে বিরতিতে যায় ম্যাচ, স্কোরলাইন থাকে ০-০।

বিরতির পর আক্রমণে আরও গতি বাড়ায় আর্না স্লটের শিষ্যরা। ৫৮তম মিনিটে তাদের একটি সম্ভাবনাময় আক্রমণ নস্যাৎ করে দেয় ইন্টারের রক্ষণভাগ। ৮০তম মিনিটে তাদের আরেকবার রুখে দেন সোমার। গোলমুখে কনর ব্রাডলির নেয়া শট প্রতিহত করেন তিনি। তবে শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেননি সুইস গোলকিপার। ৮৮তম মিনিটে বক্সের ভেতরে ফাউল করে বসেন ইন্টার ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি। ভিএআর পরীক্ষা শেষে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। নির্ধারিত সময়ের তখন মাত্র দুই মিনিট বাকি। স্পট কিকে ভুল করেননি সোবোজলাই, লিভারপুলকে এনে দেন কাঙ্ক্ষিত লিড। যোগ করা সাত মিনিটেও আর কোনো গোল হয়নি। ফলে স্বস্তির এক জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

সবশেষ দুই লিগ ম্যাচে জয়হীন থাকার পাশাপাশি আগের চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে ডাচ ক্লাব পিএসভির কাছে ঘরের মাঠে ৪-১ ব্যবধানে হেরে বিপর্যস্ত হয়েছিল লিভারপুল। তাই এই জয় দলটির জন্য ছিল বেশ প্রয়োজনীয়।

ছয় ম্যাচে চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের আট নম্বরে উঠে এসেছে লিভারপুল। হারলেও ছয় ম্যাচে সমান ১২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছে ইন্টার মিলান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X