মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

দেশের উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রিতে

কাগজ ডেস্ক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ০১:৩৯ পিএম
দেশের উত্তরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রিতে ¦ গ্রামের কাগজ

হিমালয়ের কাছাকাছি হওয়ায় প্রতি বছরই শীত বেশি পড়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে চলতি মৌসুমে ঠান্ডার তীব্রতা আরও বেড়েছে। গত কয়েক দিন ধরে জেলার তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস থেকে নেমে ৯ ডিগ্রির ঘরে পৌঁছেছে, ফলে এলাকায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৯.২ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীতের এখন পর্যন্ত সর্বনিম্ন। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। এর আগের দিন সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১০.৪ ডিগ্রি সেলসিয়াস।

পঞ্চগড় ও আশপাশের জেলায় কয়েক দিন ধরেই হিমালয় থেকে নেমে আসা হিমেল বাতাসে চলছে প্রচণ্ড শীত। সকালে সূর্যের আলো দেখা গেলেও রোদের উষ্ণতা কম, ফলে ঠান্ডা কমছে না। গ্রামাঞ্চলের মানুষ ভোর থেকে গরম কাপড় পরে বের হচ্ছে। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। শিশু ও বৃদ্ধদের মধ্যেই এই রোগ বেশি দেখা যাচ্ছে। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন, তাদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে।

সদরের এক ভ্যানচালক জানান, এই কনকনে শীতে সকালবেলা ভ্যান নিয়ে বের হওয়া যায় না। এতে রোজগার কমে গেছে, ভোগান্তি বেড়েছে।

পাথর শ্রমিক মিজানুর রহমান বলেন, সকালে ঠান্ডা পানিতে পাথর তোলা খুব কষ্ট। পরিবার চালানোর জন্য বাধ্য হয়েই এই শীতে নদীতে নামতে হয়।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৯.২°C রেকর্ড হয়েছে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। সামনে আরও কয়েক দিন তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

X