মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি, চুয়াডাঙ্গায় স্থবির জনজীবন

কাগজ ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ০১:০৯ পিএম
রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি

রাজশাহীতে চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ছয়টায় জেলাটিতে তাপমাত্রা নেমে আসে মাত্র ৭ ডিগ্রি সেলসিয়াসে। আকাশে কুয়াশার ঘনত্ব তুলনামূলক কম থাকলেও হাড়কাঁপানো হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে কয়েক গুণ।

একই সময়ে চুয়াডাঙ্গা জেলায় শুরু হয়েছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ। সকাল ছয়টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমে সর্বনিম্ন।

রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, সোমবার (৫ জানুয়ারি) জেলাটিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান ছিল মাত্র সাড়ে ৮ ডিগ্রি। এই কম ব্যবধান এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের প্রকোপ বেড়েছে।

ভোর ৬টা ৪৭ মিনিটে সূর্যোদয়ের কথা থাকলেও সকাল ১০টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। সকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ, ফলে অনুভূত তাপমাত্রা আরও কমে যায়।

তীব্র শীতের কারণে শহর ও গ্রাম—সবখানেই জনজীবন কিছুটা স্থবির হয়ে পড়েছে। দিনমজুর, রিকশাচালক ও ভ্যানচালকদের দুর্ভোগ সবচেয়ে বেশি।

পথচারী সবুজ মিয়া জানান, সন্ধ্যার পর থেকেই প্রচণ্ড শীত অনুভূত হচ্ছে। একাধিক গরম কাপড় পরেও ঠান্ডা থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে পড়েছে।

রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক লতিফা হেলেন জানান, আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বনিম্ন। বাতাসে আর্দ্রতা ১০০ শতাংশ থাকায় অনুভূত তাপমাত্রা আরও কম।

চুয়াডাঙ্গা জেলায় শুরু হয়েছে মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক জাহিদুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ছিল। মঙ্গলবার একদিনের ব্যবধানে তাপমাত্রা ১.৭ ডিগ্রি কমে যাওয়ায় মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।

শীতের প্রভাবে চুয়াডাঙ্গা সদর হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বিশেষ করে শিশুদের মধ্যে ডায়রিয়া ও শ্বাসকষ্টজনিত সমস্যার প্রকোপ বেশি দেখা যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X