মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩
২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

যশোরে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে মামলা

কাগজ সংবাদ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম
। ইন্টারনেট

১২ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে ২০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ইসলামী ব্যাংকের দুই কর্মকর্তার বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার যশোর শহরের রেল রোডের বাসিন্দা এবং শার্শার রাড়ীপুকুর গ্রামের মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে আলী আকবর বাদী হয়ে এই মামলা করেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা শারমিন অভিযোগের তদন্ত করে সিআইডি পুলিশকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। আসামিরা হলেন-বেনাপোল ইসলামী ব্যাংকের সাবেক কর্মকর্তা ও বর্তমানে ঝিনাইদহ কালীগঞ্জ ইসলামী ব্যাংকের ম্যানেজার তরিকুল ইসলাম এবং যশোর ইসলামী ব্যাংকের কর্মকর্তা আব্দুর রহিম সরদার। মামলার অভিযোগে জানা যায়, ব্যবসার সুবাদে আলী আকবরের সঙ্গে আসামিদের পরিচয় ছিল। ব্যবসা সম্প্রসারণের জন্য তিনি ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা করছিলেন। এসময় আলোচনার প্রেক্ষিতে আসামিরা তাকে যশোর ইউনিয়ন ব্যাংক থেকে ১২ কোটি টাকা ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ঋণ করে দিতে তারা ৫০ লাখ টাকা দাবি করে ঢাকার দুটি ব্যাংক হিসাব নম্বর দেন। আসামিদের কথায় বিশ্বাস করে ২০২৩ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ এপ্রিলের মধ্যে আলী আকবর মোট ২০ লাখ টাকা তাদের ওই হিসাবগুলোতে জমা দেন। টাকা নেওয়ার পরও নির্ধারিত সময়ের মধ্যে তারা ঋণ করে দিতে ব্যর্থ হয়। পরে টাকা ফেরত চাইলে আসামিরা গড়িমসি করতে থাকে। টাকা আদায়ে ব্যর্থ হয়ে চলতি বছরের ৩ নভেম্বর আলী আকবর তাদের লিগ্যাল নোটিশ পাঠান। নোটিশ গ্রহণ করেও তারা টাকা ফেরত না দিয়ে উল্টো হুমকি দেয়। সর্বশেষ ২৫ নভেম্বর আসামিদের ডেকে টাকা চাইলে তারা দিতে অস্বীকৃতি জানায়। এরপর টাকা ফেরত না পেয়ে তিনি আদালতে এই মামলা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X