মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

যশোরে যুবককে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন আটক

কাগজ সংবাদ
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩২ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ পিএম
ছবি-ইন্টারনেট

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে ফুরাদ দেওয়ান নামে এক কিশোরকে ছুরিকাঘাতে জখমের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। ফুরাদ সদর উপজেলার কল্যাণদহ গ্রামের রুলু বিশ্বাসের ছেলে। এঘটনায় রোববার রাতে তার বড় ভাই মুরাদ হোসেন এ মামলা করেন। রাতেই তিনজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন, একই গ্রামের ফজলুল হক দেওয়ানের দুই ছেলে মিলন হোসেন ও শহিদুল ইসলাম (৫২) এবং শহিদুল ইসলামের ছেলে শাওন হাসান সানি (২০)। এছাড়া এই মামলার অপর আসামিরা হলো, শহিদুল ইসলামের স্ত্রী জেসমিন (৪২) এবং মিলন হোসেনের স্ত্রী নাজমা (৩০)। চাঁচড়া পুলিশ ফাঁড়ির এসআই সবুজ গাজী জানিয়েছেন, আসামিরা ও ফুরাদ দেওয়ান প্রতিবেশি। জমি নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তারই সূত্রধরে গত রোববার আসামিরা ফুরাদের বাড়ির সামনে দাড়িয়ে গালিগালাজ করতে থাকে। সে সময় দুই পক্ষের মধ্যে তর্ক শুরু হয়। এক পর্যায়ে আসামিরা ছুরি দিয়ে ফুরাদকে আঘাত করে। সে জখম হয়। তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই মামলার তিন আসামিকে আটক করে সোমবার আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X