মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

ধানমন্ডি বত্রিশে মওলানা ভাসানী- ওসমান হাদির ছবি টাঙানো হলো

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম
ধানমন্ডি বত্রিশে মওলানা ভাসানী- ওসমান হাদির ছবি টাঙানো হলো

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা আরিফ সোহেল বলেছেন, পাকিস্তানি বাহিনীর আক্রমণের সময় আওয়ামী লীগ কাপুরুষের মতো পালিয়ে গিয়েছিল। তিনি আরও জানান, একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো দলের বা পরিবারের সম্পত্তি ছিল না; এটি ছিল পুরো দেশের জনগণের জনযুদ্ধ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে আরিফ সোহেলের নেতৃত্বে একটি বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়িতে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতাদের ছবি প্রদর্শন করা হয়। সেখানে মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান, বিপ্লবী নেতা সিরাজ সিকদার, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর জলিল ও জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরীফ ওসমান হাদি-এর ছবি টাঙানো হয়।

এ সময় আরিফ সোহেল বলেন, আওয়ামী ফ্যাসিস্ট আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। পাকিস্তানি বাহিনীর আক্রমণের মুখে তারা পালিয়ে গেলেও, দেশের সাধারণ কৃষক, শ্রমিক, ছাত্র ও জনতা স্বতঃস্ফূর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের পথে নিয়ে গেছে। যুদ্ধের পর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে নতুন সংগ্রামও জনগণের উদ্যোগেই গড়ে উঠেছে।

তিনি আরও যোগ করেন, একাত্তরের জনযুদ্ধ ও পরবর্তী সংগ্রামের ইতিহাস থেকে যাদের মুছে ফেলার চেষ্টা করা হয়েছে—যেমন সিরাজ সিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মওলানা ভাসানী এবং আজকের সংগ্রামের পথিকৃৎ শরীফ ওসমান হাদি—তাদের স্মরণেই এই বিজয় র‍্যালি আয়োজন করা হয়েছে। আমরা চাই একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের ন্যারেটিভের কবল থেকে জনগণের কাছে ফিরিয়ে আনা হোক।

আরিফ সোহেল জানান, এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও চলমান থাকবে। কর্মসূচিতে অংশ নেওয়া জুলাই যোদ্ধারা শরীফ ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে চালানো হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X