সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

সিলেটের ফেঞ্চুগঞ্জ ও জকিগঞ্জে ছয় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেট সংবাদদাতা
প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পিএম
সিলেটের ফেঞ্চুগঞ্জ ও জকিগঞ্জে ছয় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার ¦ ফাইল ফটো

অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে ফেঞ্চুগঞ্জ ও জকিগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি পুলিশ অভিযান চালিয়ে মোট ছয় জন আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও বাজার থেকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা প্রকৌশলী মোহাম্মদ শহিদুর রহমান রুমানকে গ্রেপ্তার করে সাদা পোশাকধারী পুলিশ। এরপর সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হেলাল মিয়াকেও গ্রেপ্তার করা হয়।

ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, গ্রেপ্তারকৃত দুজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের রয়েছে।

এদিকে জকিগঞ্জে উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- উপজেলা কৃষকলীগ সভাপতি আব্দুল আহাদ, বারহাল ইউপি আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাই, কসকনকপুর ইউপি এলাকার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য শামিম আহমদ এবং জকিগঞ্জ পৌরসভা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর।

পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যায় কৃষকলীগ নেতা আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়। একই দিনে বিকেলে বারহাল ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক আহমদ লখাইকেও গ্রেপ্তার করা হয়।

এর আগে সোমবার রাতে পৌর ছাত্রলীগ নেতা অবু বক্কর এবং উপজেলা আওয়ামী লীগ নেতা শামিম আহমদকে গ্রেপ্তার করা হয়।

জকিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০২৪ সালের ৪ আগস্টের নাশকতার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

X