মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চের বড়দিন উদযাপন

মোশফিকুর রহমান স্বপন, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫, ০৩:২৬ পিএম
সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চের বড়দিন উদযাপন  ¦ ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জে খ্রিস্টান সম্প্রদায় যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব, প্রার্থনা ও কেক কাটার মাধ্যমে উদযাপন করলো যিশু খ্রিস্টের জন্মদিন ‘শুভ বড়দিন’। অনুসারীরা প্রার্থনা করেন, যেন যিশু খ্রিস্টের শান্তির বাণী মানবতার কল্যাণে সবার অন্তরে ছড়িয়ে পড়ে।

বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চে দিনটি উদযাপন করা হয়। খ্রিস্টান সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী, যিশুর পৃথিবীতে আগমন মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করার উদ্দেশ্যে।

সকাল ১০টা থেকে ১১.৩০ পর্যন্ত প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং মানবকল্যাণে যিশুর বাণী পাঠ করা হয়। এরপর আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ প্রেসবিটারিয়ান চার্চের সভাপতি অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সম্পাদক ডেনিস চক্রবর্তী। উপস্থিত ছিলেন র‌্যাব-৯ ক্যাম্প কমান্ডার কপিল দেব গাইন, অধ্যক্ষ পরিমল কান্তি দে, ডা. সৈয়দ মোনাওয়ার আলী, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক বিজন সেন রায় সহ অন্যান্য অতিথিবৃন্দ।

র‌্যাব-৯ এর ক্যাম্প কমান্ডার কপিল দেব গাইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকেও চার্চের সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান। অতিথিদের ফুল দিয়ে স্বাগত জানান খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

আলোচনা সভায় সভাপতি অধ্যাপক ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস বলেন, ২০২৫ সালে দেশের পরিবেশ অশান্ত থাকলেও আমরা আনন্দ ও উৎসবের সঙ্গে এই দিনটি পালন করতে পেরেছি। আমরা গর্বিত যে, যিশুখ্রিস্ট শান্তিতে আছেন। তিনি মানবজাতিকে পরিত্রাণ ও শান্তি প্রদান করতে পৃথিবীতে এসেছিলেন। আমাদের প্রার্থনা, যেন মানবজাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X