মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

চট্রগ্রামে গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১১:০৩ এএম
চট্রগ্রামে গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

চট্টগ্রামের রাউজান উপজেলায় খোলা অবস্থায় থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে তিন বছরের শিশু মিসবাহর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রায় সাড়ে চার ঘণ্টার টানা উদ্ধার অভিযানের পর তাকে জীবিত অবস্থায় উদ্ধার করা হলেও শেষ পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, খেলাধুলার সময় অসাবধানতাবশত বাড়ির পাশেই খোলা থাকা গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি।

ঘটনাটি বুঝতে পেরে পরিবারের সদস্য ও এলাকাবাসী দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ চেষ্টার পর রাত ৮টার দিকে শিশুটিকে গর্ত থেকে উদ্ধার করা সম্ভব হয়।

উদ্ধারের পরপরই শিশুটিকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ওসি মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেল ৪টার দিকে বাড়ির পাশে থাকা একটি গভীর নলকূপের গর্তে পড়ে যায় শিশুটি। পরে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩০ জুনের উল্লেখযোগ্য ঘটনা

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

X