শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫১ পিএম
ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ¦ ছবি: প্রতিনিধি

ভোটের মাঠে নারীদের হেনস্তার প্রতিবাদে বগুড়ার শেরপুরে উপজেলা জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ধুনট মোড় থেকে শুরু হওয়া মিছিলটি উপজেলা ইউটার্ন প্রদক্ষিণ করে পুনরায় ধুনট মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীলা সুলতানা ইয়াসমিন বলেন, ভয়ভীতি দেখিয়ে আমাদের থামানো যাবে না। আমরা প্রশাসনের কাছে স্পষ্টভাবে দাবি জানাই—নির্বাচনের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত নারী, শিশু ও সব ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে আমরা আবারও রাজপথে নামবো এবং শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাবো। তিনি আরও বলেন, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সাংবিধানিক দায়িত্ব। এ বিষয়ে গাফিলতি হলে তার দায় প্রশাসনকেই নিতে হবে।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের মহিলা বিভাগের কর্মপরিষদ সদস্য জান্নাত আরা। তিনি বলেন, বাংলাদেশের নারী সমাজ আর ভয় পায় না। নারীরা জেগে উঠেছে। ইনশাআল্লাহ, তাদের আর দমিয়ে রাখা যাবে না। নারীদের বিরুদ্ধে সব ধরনের অপপ্রচার ও বাধা শেষ পর্যন্ত সংশ্লিষ্টদের দিকেই ফিরে যাবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা দবিবুর রহমান, বগুড়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমানসহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ঢাকা-৪ ও টাঙ্গাইলের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শেরপুরেও এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব: প্রাণহানি ৪৩৮ ছাড়াল

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

বদলির ৮ দিন পরও বোদায় যোগ দেননি এসিল্যান্ড, তদবিরের অভিযোগ

খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল

যশোরে র‌্যাবের অভিযানে দুই তক্ষক উদ্ধার, যুবক আটক

সাগরদাঁড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত, মধুমঞ্চে চলছে পাঠদান

মহেশপুরে বিশেষ অঙ্গ কর্তনের ঘটনায় যুবক হাসপাতালে, তদন্তে প্রশাসন

নড়াইলে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

অভয়নগরে দুধ বিক্রেতার ওপর দুর্বৃত্তদের হামলা, কুপিয়ে জখম

ফিদে র‍্যাপিড রেটিং দাবা টুর্নামেন্ট অনুষ্ঠিত, অংশ নিলেন ৯২ দাবাড়ু

মাছখোলা বাজারে বসার স্থান নির্মাণে মাসুদ-সোহাগের উদ্যোগ

শৈলকুপায় ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল আসিফের

ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুল শিক্ষক গ্রেপ্তার

জুনে রেকর্ড রেমিট্যান্সের প্রভাবে বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

মোটরসাইকেল বিক্রি করতে গিয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

ইরানে বাঘের গালিবাফের সঙ্গে স্পিকার হাফিজ উদ্দিনের বৈঠক

আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে: / নকআউটে মেসির অভিজ্ঞতাই কি গড়বে ম্যাচের ভাগ্য?

রাজশাহীর আরডিএ মার্কেটে ‘বোমা’ আতঙ্ক, শেষে মিলল মোটরসাইকেলে ব্যবহৃত মিউজিক ডিভাইস

অক্টোবরে শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন

X