মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে : তথ্যমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৩ পিএম
বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত একটি সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপ করছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

বরিশালে গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে সাংবাদিক ও সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাউজে অনুষ্ঠিত একটি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর বিশ্ব ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও সময়োপযোগী করার প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের ব্যাপক প্রসার ঘটলেও বিদ্যমান ব্যবস্থাপনা সেই পরিবর্তনের সঙ্গে পুরোপুরি খাপ খাওয়াতে পারেনি। তথ্য মন্ত্রণালয় যে সময়ে প্রতিষ্ঠিত হয়েছিল, তখন তথ্যপ্রযুক্তিভিত্তিক গণমাধ্যমের এত বিস্তার ছিল না। কিন্তু বর্তমানে ডিজিটাল ও অনলাইনভিত্তিক গণমাধ্যমের প্রসার বৃদ্ধি পাওয়ায় নীতিমালা ও ব্যবস্থাপনায় আধুনিকায়ন প্রয়োজন।

মন্ত্রী উল্লেখ করেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক কাঠামোর মধ্যে নিয়ে আসার লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। সাংবাদিকসহ সংশ্লিষ্ট সকল অংশীজনের মতামত নিয়ে একটি কার্যকর ও স্বচ্ছ জবাবদিহিতা ব্যবস্থা গড়ে তোলা হবে বলে তিনি জানান।

এর আগে একই দিনে তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)-এর চেক বিতরণ করেন।

এ সময় মোট ৬১ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১১ মিনিটের রুদ্ধশ্বাস নাটক, জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

কাসেমিরোর গোলে স্বস্তি, জাপানের বিপক্ষে সমতায় ফিরল ব্রাজিল

সেলেসাওদের স্তব্ধ করে জাপানের গোল, শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

X