সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কক্সবাজার সংবাদদাতা
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ পিএম
কক্সবাজার ও টেকনাফে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কক্সবাজার শহর ও টেকনাফ উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ও দুপুরে এই মর্মান্তিক ঘটনাগুলো ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে রয়েছেন এক তরুণ, এক মধ্যবয়সী ব্যক্তি এবং এক বৃদ্ধ।

নিহতরা হলেন— কক্সবাজার শহরের বাইপাস সড়কের বিকাশ বিল্ডিং এলাকার মোটরসাইকেল গ্যারেজকর্মী মোহাম্মদ কামরুল (১৮), বিজিবি ক্যাম্প এলাকায় বসবাসকারী মহেশখালী উপজেলার বাসিন্দা কামাল উদ্দিন (৩৫) এবং টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকার বাসিন্দা ইসহাক আহমদ (৬৫)।

দুপুর আনুমানিক ১টার দিকে কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প এলাকায় একটি দ্রুতগতির মোটরসাইকেল একটি পথচারীকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীও সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

এরই মধ্যে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা তাদের ওপর উঠে যায়, ফলে ঘটনাস্থলেই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

অন্যদিকে, একই দিন সকাল ১১টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের মারিশবুনিয়া এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় ইসহাক আহমদ নামে এক বৃদ্ধ নিহত হন।

বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ পরিদর্শক দুর্জয় বিশ্বাস জানান, কক্সবাজার ভ্রমণে আসা দুই পর্যটক ভাড়া করা মোটরসাইকেলে টেকনাফ যাচ্ছিলেন। পথে সড়ক পারাপারের সময় তারা ওই বৃদ্ধকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর মোটরসাইকেল আরোহীরা পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. শহীদুল আলম জানান, পৃথক সড়ক দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হলে তাদের আগেই মৃত্যু হয়েছিল। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত 

শার্শার বসতপুরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বেকারি খাদ্য

ইনুর মামলার রায় কাল, সরাসরি দেখবে দেশবাসী

ডুমুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নেইমারকে ছাড়াই জাপানের বিপক্ষে নামছে ব্রাজিল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

অর্থ বিল পাস, যেসব পরিবর্তন এলো 

এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন আহসান হাবিব

যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত

যশোরে পাট পণ্যের ব্যবহার বৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা

যশোরে আদ-দ্বীন হাসপাতালের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনার  

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

X