সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মারা গেছে

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০২:১৮ পিএম
মাদারীপুরে বালুবাহী ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মারা গেছে

মাদারীপুরে বালু বহনকারী ট্রাকের চাপায় মোটরসাইকেলের আরোহী মারা গেছে।

বুধবার (১৩ মে) বিকেলে মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদর উপজেলার চোকদার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। গুরুত্বর অবস্থায় ঢাকা নেয়ার পথে রাত ৮ টার দিকে মারা যান।

নিহত সূর্য্য মোল্লা (২২) মাদারীপুর সদর উপজেলার ঝিকরহাটি এলাকার রেজাউল মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর থেকে মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর শহরের দিকে যাচ্ছিলেন সূর্য্য মোল্লা। মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কের চোকদার ব্রিজ এলাকায় আসলে উল্টো পথে আসা বালুবহনকারী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। আরোহী সুর্য্য মোল্লা ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ট্রাকটি উল্টো পথে আসার কারণেই ঘটেছে এ দুর্ঘটনা। বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

X