সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

৫ আগস্টে বিতাড়িতদের সঙ্গে একটা গোষ্ঠীর মিল রয়েছে : প্রধানমন্ত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০৭:০৬ পিএম
ত্রিশাল ধরার খালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান রাজনৈতিক পরিস্থিতি ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়ে কঠোর মন্তব্য করেছেন।

শনিবার (২৩ মে) বিকেলে ত্রিশালের বইলর এলাকায় চার কিলোমিটার দীর্ঘ ধরার খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তারেক রহমান দাবি করেন, ২০২৪ সালের ৫ আগস্টের ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি গোষ্ঠীর সঙ্গে বিতাড়িত শক্তির মিল রয়েছে। তার ভাষায়, গোপনে একটি পক্ষ ওই শক্তির সঙ্গে যোগাযোগ রাখছে এবং রাজনৈতিক অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

তিনি বলেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার বিদায় নিয়ে যেভাবে ষড়যন্ত্র করছে, তাদের সঙ্গে একটি গোষ্ঠীর মিল দেখা যায়। গোপনে তাদের সঙ্গে যোগাযোগও রয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে।

তারেক রহমান আরও বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অভিযোগ করেন, কিছু পক্ষ রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।

তিনি বলেন, ‘মানুষের ভাগ্য নিয়ে আর ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। জনগণকে সজাগ থাকতে হবে এবং উন্নয়ন ও স্থিতিশীলতার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে। দেশের ভাগ্য পরিবর্তনে ৪০ কোটি হাতকে এক হতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অরাজক পরিস্থিতি সৃষ্টি হলে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হবে এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তাই এ ধরনের পরিস্থিতি তৈরি করতে চাওয়া শক্তির বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’

তিনি বলেন, ‘বিএনপির পরিকল্পনা ব্যাহত করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, তবে জনগণ সব ধরনের ষড়যন্ত্র প্রতিহত করবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি সরকার গঠন করায় একটা গোষ্ঠীর জ্বালা ধরেছে। অন্তর্র্বতী সরকারের সময় যেসব ঘটনা ঘটেছে, আপনারা তাদেরকে সেসব বিষয়ে কিছু বলতে দেখেছেন? প্রতিবাদ করতে দেখেছেন? দেখেননি। কারণ তারা বিএনপি সরকারের উন্নয়ন পরিকল্পনা নস্যাৎ করতে চায়। বিএনপির সরকারের উন্নয়ন পরিকল্পনা নষ্ট হলে জনগণের ক্ষতি হবে। আপনাদের ক্ষতি। তাই এদেরকে আপনাদেরও প্রতিহত করতে হবে।’

তিনি বলেন, ‘বিএনপি তার প্রতিশ্রুতি অনুযায়ী জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করবে। আপনারা লক্ষ্য করবেন এক শ্রেণি এসব কথা না বলে শুধু ষড়যন্ত্র করে আর রাস্তাঘাটে আন্দোলনের নেমে জনদুর্ভোগ করতে চায়।’

খাল খনন বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘ময়মনসিংহের ২০ হাজার কিলোমিটার খাল পর্যায়ক্রমে খনন করা হবে। আজ যে খাল পুনঃখনন করা হলো, এখানে প্রায় ৪ হাজার কৃষক পরিবারের বিশ হাজার মানুষের কৃষি কাজে সহায়ক হবে।’

এসময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রাশেদুজ্জামান মিল্লাত, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ, স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান, সদর আসনের এমপি আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, মুক্তাগাছা আসনের এমপি মোহাম্মদ জাকির হোসেন, গফরগাঁও আসনের এমপি মোহাম্মদ আক্তারুজ্জামান, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন, জেলা প্রশাসক মো. সাইফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ময়মনসিংহ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

X