সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঘোড়াঘাটে কোরবানির ঈদ ঘিরে ব্যস্ত কামার শিল্পীরা

ঘোড়ঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ০৫:১০ পিএম
ঘোড়াঘাটে কোরবানির ঈদ ঘিরে ব্যস্ত কামার শিল্পীরা

কোরবানির ঈদকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন হাটবাজারে এখন ব্যস্ত সময় পার করছেন কামার শিল্পীরা। জীবিকার তাগিদে বছরের অধিকাংশ সময় অপেক্ষায় থাকলেও ঈদ মৌসুম এলেই জমে ওঠে তাদের কাজ। বিশেষ করে কোরবানির পশু জবাই ও মাংস কাটার জন্য ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র তৈরিতে এখন তাদের কর্মচাঞ্চল্য চোখে পড়ার মতো।

স্থানীয় সূত্রে জানা গেছে, এ অঞ্চলে কোরবানির পশু জবাই ও মাংস কাটার কাজে এখনও ব্যাপকভাবে ব্যবহার করা হয় কামারদের তৈরি দা, বটি, চাপাতি, ছুরি, চাকু ও ধামার মতো দেশীয় হাতিয়ার। ফলে নতুন সরঞ্জাম তৈরির পাশাপাশি পুরনো অস্ত্রে শাণ দিয়ে ধারালো করার কাজেও ব্যস্ত সময় কাটছে কারিগরদের।

ঘোড়াঘাট উপজেলার কামারপট্টিগুলোতে সকাল থেকে রাত পর্যন্ত শোনা যাচ্ছে লোহা পেটানোর ঢং-ঢাং ও টুংটাং শব্দ। লৌহ ও স্টিলসহ বিভিন্ন ধাতব উপাদান ব্যবহার করে পশু জবাইয়ের প্রয়োজনীয় সরঞ্জাম তৈরি করছেন তারা। পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী এই পেশাকে এখনও আঁকড়ে ধরে জীবিকা নির্বাহ করছেন বহু কামার পরিবার।

স্থানীয় কামার শিল্পীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোরবানির ঈদ এলেই তাদের কাজের চাপ কয়েকগুণ বেড়ে যায়। বছরের অন্যান্য সময় তুলনামূলক কম কাজ থাকলেও ঈদ মৌসুমে দা, বটি, বড় ছুরি ও ধামা তৈরিতে প্রতিটি পণ্যের জন্য ৩০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত মজুরি নেওয়া হচ্ছে। এসব সরঞ্জাম বাজারে বিক্রি হচ্ছে ৫০০ থেকে ৬০০ টাকায়।

অন্যদিকে গরু জবাইয়ের ছোট ছুরির চাহিদা এবার তুলনামূলক বেশি। এসব ছুরি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকার মধ্যে। কামার শিল্পীদের আশা, এবারের কোরবানির ঈদে একজন কারিগর ২০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

তবে বাড়তি চাহিদার মাঝেও রয়েছে কিছু সংকট। কারিগররা জানান, লোহা, স্টিলসহ কাঁচামালের দাম বর্তমানে অনেক বেশি। ফলে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দেশীয় অস্ত্রের দামও বাড়াতে হচ্ছে। এছাড়া আগের মতো নতুন সরঞ্জাম কেনার প্রবণতা কমেছে। অধিকাংশ মানুষ ঘরে থাকা পুরনো দা-বটি ও ছুরিতে নতুন করে শাণ দিয়ে ব্যবহার করছেন।

একাধিক কারিগর জানান, গত কয়েক বছরে কামার সম্প্রদায়ের তৈরি লৌহজাত যন্ত্রপাতির ব্যবসা আবারও কিছুটা চাঙা হয়েছে। স্থানীয় চাহিদা পূরণের পাশাপাশি আশপাশের বিভিন্ন হাটবাজারেও এসব পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ঝিকরগাছায় নির্মিত হচ্ছে মডেল মসজিদ

অভয়নগরে পানিবন্দি পরিবারের মাঝে রান্নার চুলা বিতরণ

মণিরামপুরে ঢালী ব্রিকসের বিরুদ্ধে এলাকাবাসীর অভিযোগ

মণিরামপুরে বনফুল অ্যান্ড কোংকে ৫০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ১১২ ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুদানের চেক ও গাছের চারা বিতরণ

হস্তান্তরের আগেই মোরেলগঞ্জে মাদ্রাসার নতুন ভবনে ফাটল, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

মাগুরায় স্কুলছাত্রী রাজিয়া হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড

যশোরে অনলাইন জুয়া কান্ডে নারী আটক

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের নৌরিন

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর পূর্ণ হচ্ছে কাল, নিহতদের স্মরণ, আহতদের সুস্থতা কামনা

চুয়াডাঙ্গায় শিশু মরিয়ম ধর্ষণ ও হত্যা: আসামির মৃত্যুদণ্ড

পুরোনো ভবন ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

ইউক্রেনের রাতভর রাশিয়ায় শত শত ড্রোন হামলা

রূপদিয়ায় ভুয়া ডিবি সেজে চাঁদাবাজি, আটক ১

৭ বিভাগে মুষলধারে বৃষ্টির আভাস,রাজধানীতে জলাবদ্ধতার শঙ্কা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

যশোর হাসপাতালের সামনে তর্কাতর্কি, যুবককে পিটিয়ে জখম

বিজিবির অভিযানে ৪৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

শার্শায় ট্রলি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৩

আরজু স্মরেণ বারীনগর বাজারে চক্ষু ক্যাম্প আগামীকাল

X