শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

কাগজ ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৫:১০ পিএম
বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক জনসমাগম ঘটেছে। ভারী বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে চা শ্রমিক, বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং সাধারণ মানুষ দলে দলে অনুষ্ঠানে যোগ দেন।

বুধবার (১৭ জুন) সকাল থেকেই শ্রীমঙ্গলের বিভিন্ন এলাকা এবং দূরদূরান্ত থেকে মানুষ কর্মসূচিতে অংশ নিতে আসতে শুরু করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও চা-বাগান এলাকা ও আশপাশের গ্রামগুলো থেকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে অংশ নেওয়া চা শ্রমিকরা জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে যাতায়াতে ভোগান্তি হলেও তারা কর্মসূচিতে অংশ নিতে এসেছেন। তাদের আশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে চা শ্রমিকদের জীবনমান উন্নয়ন এবং বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচিতে বিভিন্ন জাতিগোষ্ঠীর প্রতিনিধিরাও অংশ নেন। তারা বলেন, দীর্ঘদিন পর এমন একটি কর্মসূচিতে অংশ নিতে পেরে তারা আনন্দিত এবং নিজেদের মতামত ও প্রত্যাশা তুলে ধরার সুযোগ পাচ্ছেন।

অনুষ্ঠানকে ঘিরে পুরো শ্রীমঙ্গল এলাকায় নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও নিরাপত্তা তদারকিতে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে মৌলভীবাজার জেলার বিভিন্ন সড়ক, সরকারি স্থাপনা ও গুরুত্বপূর্ণ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। সার্কিট হাউস, জেলা জজ আদালত এবং মৌলভীবাজার পৌরসভা ভবনসহ বিভিন্ন সরকারি ভবনে রঙ করা হয়েছে। এছাড়া সড়কের বিভিন্ন ব্রিজ ও কালভার্ট লাল-সাদা রঙে সাজানো হয়।

শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মসূচির মঞ্চের নিরাপত্তা ও প্রস্তুতি তদারকি করে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে দুপুর ১২টা ২৫ মিনিটে মৌলভীবাজারে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে দুপুর ১টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি অংশ নেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেনাল্টি গোলে চেক প্রজাতন্ত্রের সাথে দক্ষিণ আফ্রিকার ড্র

পেনাল্টিতে নাটকীয় প্রত্যাবর্তন, স্পট কিকে সমতায় ফিরল দক্ষিণ আফ্রিকা

মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ভবিষ্যৎ অন্ধকার!

৬ মিনিটেই চেক প্রজাতন্ত্রের গোল

ছাত্রীদের উত্ত্যক্ত করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি এসপির / যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে  থেকে ৯ জন আটক, মুচলেকায় মুক্তি

যশোরে মাথার খুলি ভেঙে যাওয়া সেই নাসিমাকে হত্যা চেষ্টার ঘটনায় আদালতে মামলা

আমি আ’লীগ ছিলাম’ বলে বিএনপিকে মদ্যপ অবস্থায় কটূক্তির অভিযোগ, মোংলা থানার ওসির অপসারণ দাবি

মেয়ের বাড়ির কাছাকাছি পৌঁছে প্রাণ গেল পিতার 

সব বোর্ডের পাবলিক পরীক্ষায় অভিন্ন প্রশ্নপত্র হবে : শিক্ষামন্ত্রী

হরমুজ প্রণালি দিয়ে ইরানি বাণিজ্যিক জাহাজের চলাচল শুরু

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

মহেশপুরে দাখিলা বইয়ের পাতা গায়েব: অফিস সহায়ক ভাস্করের যশোর আদালতে ২৭ বছর কারাদণ্ড

দ্রুত চার্জশিট দিয়ে নন্দিনী হত্যার বিচার করা হবে : ত্রাণমন্ত্রী

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

জনগণের বিশ্বাসই সবচেয়ে বড় নিরাপত্তা : প্রধানমন্ত্রী

দেশে ৫ দিনের বৃষ্টিপাতের পূর্বাভাস

‘মেসিকে ব্রাজিলের হয়ে খেলাবো কিনা ভাবছি’

ঝিনাইদহ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা

এখনো সব শেষ হয়নি : রোনালদো

যশোরের মনিরামপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার অভিযোগ

X